Sunday, June 14, 2026
Home অর্থ-বানিজ্য মে’র ২৪ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকা

মে’র ২৪ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকা

চলতি মে মাসের প্রথম ২৪ দিনে দেশে ২২৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭ হাজার ৪০১ কোটি টাকা। এই হিসাবে গড়ে প্রতিদিন ৯ কোটি ৩৬ লাখ ডলার (১ হাজার ১৪২ কোটি টাকা) দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

রোববার (২৫ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, মে মাসের প্রথম ২৪ দিনে দেশে ২২৪ কোটি ৬০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এরমধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৬৬ কোটি ৫২ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

এছাড়াও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২০ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৩৭ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। আর বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৪১ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশে থাকা আত্মীয়-স্বজনদের কাছে বিপুল পরিমাণে অর্থ পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে রেমিট্যান্সের পালে সুবাতাস বইছে।

এর আগে গত মার্চে দেশের ইতিহাসে যেকোনো এক মাসের চেয়ে সর্বোচ্চ রেমিট্যান্স (৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার) এসেছিল। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। এছাড়া সবশেষ গত এপ্রিলে দেশে দ্বিতীয় সর্বোচ্চ ২৭৫ কোটি ১৯ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments