Wednesday, July 15, 2026
Home অর্থ-বানিজ্য মৃতপ্রায় অবস্থায় রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক

মৃতপ্রায় অবস্থায় রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক বর্তমানে দেশের অন্যতম ক্ষতিগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পর্যালোচনা প্রতিবেদনে দেখা গেছে, জনতা ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৪৫ কোটি টাকায়, যা ব্যাংকটির মোট ঋণের ৬৬.১৫ শতাংশ। এককভাবে বেক্সিমকো, অ্যাননটেক্স, এস আলম, ও ক্রিসেন্ট গ্রুপ এই ঋণের বৃহৎ অংশ খেলাপি করেছে।  বেক্সিমকো গ্রুপ জনতা ব্যাংকের মূলধনের ৯৮৭.৪০ শতাংশ ঋণ নিয়েছে, যা ব্যাংকিং খাতের ইতিহাসে নজিরবিহীন। একইভাবে অ্যাননটেক্স ৩৩৫.৫০ শতাংশ, এস আলম ৩৩৫.১০ শতাংশ, এবং ক্রিসেন্ট গ্রুপ ৮৯.৭০ শতাংশ ঋণ নিয়েছে। অথচ একক গ্রাহকের ঋণসীমা মূলধনের ২৫ শতাংশে সীমাবদ্ধ থাকার কথা।

অর্থনীতি বিশেষজ্ঞ ড. মইনুল ইসলাম বলেছেন, “জনতা ব্যাংক ছিল সরকারি খাতের অন্যতম সফল প্রতিষ্ঠান। কিন্তু গত এক দশকে এটি ব্যাপক লুটপাটের শিকার হয়েছে। এসব ঋণের বড় অংশ বিদেশে পাচার হয়েছে এবং তা আর ফেরত আসার সম্ভাবনা নেই।”  সাবেক ব্যাংক কর্মকর্তা শফিকুর রহমান মন্তব্য করেন, “জনতা ব্যাংকের পরিস্থিতি দেখে মনে হয়, এটি কোনো সুশৃঙ্খল আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং সম্পদ লুটপাটের খোলা জায়গায় পরিণত হয়েছে। এই অনিয়মে গ্রাহক, ব্যাংকার, এবং নিয়ন্ত্রক সংস্থাগুলো সমানভাবে দায়ী।”

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে, সার্বিকভাবে দেশে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৫ হাজার কোটি টাকায়, যা মোট ঋণের ১৭ শতাংশ। এর মধ্যে ১০টি ব্যাংকের খেলাপি ঋণই মোট খেলাপির ৭১ শতাংশ।   এসব অনিয়ম ও দুর্নীতির কারণেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ধ্বংসের মুখে পড়েছে। বিশেষত, জনতা ব্যাংকের এই বিপর্যয় পুরো ব্যাংক খাতে আরও সংকট তৈরি করতে পারে। আইএমএফ এর শর্ত অনুযায়ী খেলাপি ঋণ ২০২৬ সালের মধ্যে ১০ শতাংশের নিচে নামাতে না পারলে দেশের আর্থিক ব্যবস্থায় বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।

এখন সময় এসেছে ব্যাংকিং খাতে কঠোর সংস্কার এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার। তা না হলে আর্থিক খাত আরও গভীর সংকটে নিমজ্জিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

অস্বাভাবিক দরবৃদ্ধি রেইনউইক যজ্ঞেশ্বরের শেয়ার লেনদেন সাময়িক স্থগিত

শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দেওয়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রেইনউইক যজ্ঞেশ্বরের লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।...

শিশুদের পাঠ্যক্রমে যুক্ত হবে নীতিবোধ ও পারিবারিক মূল্যবোধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ার আসল কারিগর হলো শিশুরা। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নীতিবোধ, সামাজিক ও...

সূচকের উত্থানে লেনদেন ১ হাজার ৫১৫ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩১টি কোম্পানির...

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের পাঁচটি অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক...

Recent Comments