Wednesday, July 1, 2026
Home কর্পোরেট মিরাজের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি বাড়াল আরএকে সিরামিকস

মিরাজের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি বাড়াল আরএকে সিরামিকস

আন্তর্জাতিকভাবে স্বীকৃত সিরামিক ও গ্রেস পোর্শেলিন ওয়াল টাইলস, ফ্লোর টাইলস, কাউন্টারটপ এবং স্যানিটারি ওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান RAK Ceramics Bangladesh (আরএকে সিরামিকস বাংলাদেশ) ২০২৬–২০২৭ মেয়াদের জন্য তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে চুক্তি নবায়নের ঘোষণা দিয়েছে।

সোমবার (১৫ ডিসম্বের) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। ২০২১ সাল থেকে মেহেদী হাসান মিরাজ RAK Ceramics (আরএকে সিরামিকস)-এর সঙ্গে যুক্ত আছেন এবং এই সময়ে তিনি ব্র্যান্ডটির পারফরম্যান্স, ধারাবাহিকতা ও নেতৃত্বের প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মাঠে তার ধারাবাহিক সাফল্য ও যোগ্য নেতৃত্ব RAK Ceramics (আরএকে সিরামিকস)-এর টেকসই, উদ্ভাবনী এবং নান্দনিক লাইফস্টাইল সল্যুশন প্রদানের দর্শনের সঙ্গে দৃঢ়ভাবে সামঞ্জস্যপূর্ণ, যা দেশের আধুনিক ঘরবাড়ির ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত।

চুক্তি নবায়ন উপলক্ষে আনুষ্ঠানিক সাইনিং অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে RAK Ceramics Bangladesh (আরএকে সিরামিকস বাংলাদেশ)-এর ঊর্ধ্বতন ব্যবস্থাপনা, ব্যবসায়িক অংশীদার, বিশিষ্ট অতিথি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে RAK Ceramics Bangladesh-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাধন কুমার দে বলেন, “মেহেদী হাসান মিরাজ আমাদের ব্র্যান্ডের মূল মূল্যবোধ—সহনশীলতা, সততা এবং ধারাবাহিক উৎকর্ষ—এর এক শক্তিশালী প্রতিফলন। যেমনভাবে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিকভাবে সর্বোচ্চ মানের পারফরম্যান্স উপহার দিয়ে চলেছেন, ঠিক তেমনি RAK Ceramics (আরএকে সিরামিকস) গুণগত মান, উদ্ভাবন ও ডিজাইনে নতুন নতুন মানদণ্ড স্থাপন করে যাচ্ছে। এই সফল অংশীদারিত্ব আরও সম্প্রসারণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”

নিজের অনুভূতি প্রকাশ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, “RAK Ceramics (আরএকে সিরামিকস) মানে গুণগত মান, উদ্ভাবন এবং আস্থা—যা আমার ব্যক্তিগত ও পেশাগত মূল্যবোধের সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ। এমন একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ব্র্যান্ডের প্রতিনিধিত্ব অব্যাহত রাখতে পেরে আমি সম্মানিত বোধ করছি, যা মানুষকে আরও উন্নত ও নান্দনিক জীবনযাপনের অনুপ্রেরণা জোগায়।”

এই নবায়িত অংশীদারিত্বের মাধ্যমে RAK Ceramics Bangladesh (আরএকে সিরামিকস বাংলাদেশ) দেশব্যাপী তাদের ব্র্যান্ড উপস্থিতি আরও সুদৃঢ় করতে এবং গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থাভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

২০২৬ সালকে সামনে রেখে প্রতিষ্ঠানটি আধুনিক জীবনধারাকে প্রতিফলিত করে এমন নতুন ও উদ্ভাবনী লাইফস্টাইল কালেকশন উন্মোচনের পাশাপাশি শোরুম অভিজ্ঞতা উন্নয়ন, গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণ এবং সমন্বিত ব্র্যান্ড কমিউনিকেশন ও এনগেজমেন্ট কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। এর মাধ্যমে RAK Ceramics Bangladesh (আরএকে সিরামিকস বাংলাদেশ) দেশের নির্মাণ ও লাইফস্টাইল খাতে মান, নান্দনিকতা ও বিশ্বাসযোগ্যতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

চার মাস ধরে চলা যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি নতুন করে সংকটে পড়েছে। মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠকে বসার...

আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন

ব্যাংক হলিডে উপলক্ষে আজ (বুধবার) দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে দেশের শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ...

আইসিএবির নতুন সভাপতি ও ৪ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন মেয়াদের জন্য সাব্বির আহমেদ এফসিএকে সভাপতি এবং নিয়াজ মোহাম্মদ...

এশিয়া ইন্স্যুরেন্সের ২৬তম বার্ষিক সাধারণ সভা, ১০% নগদ লভ্যাংশ অনুমোদন

এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি.-এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এ সভায় কোম্পানির শেয়ারহোল্ডাররা ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে...

Recent Comments