Saturday, June 13, 2026
Home জাতীয় ভোটার হওয়ার ন্যূনতম বয়স ১৭ করার প্রস্তাব প্রধান উপদেষ্টার

ভোটার হওয়ার ন্যূনতম বয়স ১৭ করার প্রস্তাব প্রধান উপদেষ্টার

ঢাকা, ২৭ ডিসেম্বর: তরুণ প্রজন্মের ভবিষ্যৎ গঠনে তাদের মতামতকে গুরুত্ব দিতে ভোটার হওয়ার বয়স ১৭ নির্ধারণের পক্ষে মত দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপ-২০২৪ এর উদ্বোধনী ভাষণে ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই প্রস্তাব রাখেন।

ড. ইউনূস বলেন, তরুণদের আগ্রহ এবং প্রযুক্তি দক্ষতা দেশের পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে। তাই ভোটার হওয়ার বয়স কমিয়ে তাদের মতামত নেওয়া উচিত। তিনি জানান, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন সংস্কার কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সুপারিশ মেনে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বয়স নির্ধারণ হবে।  তিনি বলেন, “যত তরুণ ভোটে অংশ নেবেন, পরিবর্তনের প্রতি তাদের আগ্রহ তত বেশি থাকবে। এটি আমাদের জন্য শক্তি। ভবিষ্যৎ গঠনে তরুণদের অংশগ্রহণ জরুরি।”  দেশের বর্তমান ঐক্যের প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা জানান, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের স্বপ্ন ও সাহসকে শক্তিশালী করেছে।

এখন সময় সব ধরনের বৈষম্য দূর করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার।”  ড. ইউনূস আরও বলেন, সংস্কার ও নির্বাচন একই সঙ্গে চালিয়ে যেতে হবে। জনগণের অংশগ্রহণের জন্য ১৫টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এসব কমিশনের সুপারিশ জানুয়ারিতে পাওয়া যাবে।  তিনি তরুণদের আহ্বান জানান, সংস্কারের প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখতে এবং ভবিষ্যৎ গঠনে তাদের মতামত রাখতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এলএনজি আমদানি কমায় গ্যাস সরবরাহে চাপের আশঙ্কা

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দেওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস...

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার কক্সবাজার সফরে গিয়ে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কক্সবাজার...

যে বাজেটে ট্যাক্স কমল, সে বাজেট বিরোধী দলের পছন্দ নয়:কক্সবাজারে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাজেটের পর এখন পর্যন্ত নিত্যপণ্যের দাম বাড়েনি। মানুষদের ভালো রাখার জন্য ৬০ পণ্যের ওপর কর প্রত্যাহার করা হয়েছে। বিরোধীদলের উদ্দেশ্য...

ইবিএলের ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৩ শতাংশ স্টক লভ্যাংশ। ডিজিটাল প্লাটফর্মে...

Recent Comments