Saturday, June 13, 2026
Home জাতীয় ভারতের ওপর শেখ হাসিনাকে ফেরানোর চাপ বাড়ছে: প্রেস সচিব

ভারতের ওপর শেখ হাসিনাকে ফেরানোর চাপ বাড়ছে: প্রেস সচিব

বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারতের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, “আমাদের অন্যতম লক্ষ্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনের পর শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের ওপর বৈশ্বিক চাপ বাড়ছে।”

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি পুনর্গঠনে কাজ করছেন। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বিনিয়োগ, শ্রম বাজার ও অন্যান্য ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসছে।

সংবাদ সম্মেলনে শফিকুল আলম দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময় সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও বাহরাইনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক দুর্বল হয়ে পড়েছিল। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্ক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, “সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে চায়, যা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তলানিতে থাকা সম্পর্ক উন্নয়নের ফলে এই সুযোগ সৃষ্টি হয়েছে।”

দেশ থেকে অবৈধ অর্থপাচার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, গবেষক দেবপ্রিয় ভট্টাচার্যের একটি প্রতিবেদনে দেখা গেছে, প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা মোট ২৩৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।তিনি জানান, আইসিটি খাতে দুর্নীতির তদন্তে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হবে, যা দুই মাসের মধ্যে একটি শ্বেতপত্র প্রকাশ করবে।

সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)-এর সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে শফিকুল আলম বলেন, বাংলাদেশে সাংবাদিকরা ৫৩ বছরে সবচেয়ে স্বাধীনভাবে কাজ করছে।তিনি সিপিজে-কে বাংলাদেশে এসে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানান।

আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের বিষয়ে প্রশ্ন করলে প্রেস সচিব বলেন, “খুনি ও দুর্নীতিবাজদের বিচার সম্পন্ন হওয়ার পর তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দল।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments