Friday, July 3, 2026
Home অর্থ-বানিজ্য ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হতে লাগবে ১০ বছরের অভিজ্ঞতা

ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হতে লাগবে ১০ বছরের অভিজ্ঞতা

ব্যাংক কোম্পানির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের যোগ্যতা, বয়স এবং বেতন নির্ধারণ করে দিয়ে নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে।

ঐ প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকের সুশাসন নিশ্চিতে উপযুক্ত ও পেশাগতভাবে দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। আমানতকারীদের আস্থা অর্জন ব্যাংক কোম্পানির জন্য অপরিহার্য। ব্যাংক কোম্পানির পরিচালনা পর্ষদে স্বাধীনভাবে এবং কেবল ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষার্থে স্বতন্ত্র পরিচালকের দায়-দায়িত্ব অন্য পরিচালকদের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ। স্বার্থের সংঘাত পরিহার করে আমানতকারীর স্বার্থ রক্ষায় ব্যাংক কোম্পানির জন্য স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা থাকা আবশ্যক। এ বিষয়ে অনুসরণীয় নীতিমালা জারি করা হলো।

স্বতন্ত্র পরিচালক: ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ১৫ এর উপধারা (৯)-এর ব্যাখ্যা অনুযায়ী, স্বতন্ত্র পরিচালক ব্যাংক কোম্পানির ব্যবস্থাপনা ও শেয়ারধারক থেকে স্বাধীন এবং তিনি শুধু ব্যাংক কোম্পানির স্বার্থে নিজের মতামত দেবেন। ব্যাংকের সঙ্গে কিংবা ব্যাংক সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে যার অতীত, বর্তমান বা ভবিষ্যৎ কোনো প্রকৃত স্বার্থ কিংবা দৃশ্যমান স্বার্থের বিষয় জড়িত না।

স্বতন্ত্র পরিচালক সংখ্যা: তিন জন স্বতন্ত্র পরিচালকসহ কোনো ব্যাংক কোম্পানিতে সর্বোচ্চ ২০ জন পরিচালক থাকতে পারবেন। তবে পরিচালক সংখ্যা ২০ জনের নিচে হলে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা হবে দুই জন।

যোগ্যতা: স্বতন্ত্র পরিচালক হিসেবে নিযুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম ১০ বছরের ব্যবস্থাপনা বা ব্যবসায়িক বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম বয়স ৪৫ বছর এবং সর্বোচ্চ বয়স হবে ৭৫ বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ব্যাংকিং, ফিন্যান্স, ব্যবসায় প্রশাসন, আইন, হিসাববিজ্ঞানে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। স্বতন্ত্র পরিচালক কর খেলাপি হতে পারবেন না। কোনো সময় আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হননি এমন ব্যক্তি। ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা হিসেবে তালিকাভুক্ত ব্যক্তি ঐ তালিকা থেকে অব্যাহতি পাওয়ার পাঁচ বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো ব্যাংকের পরিচালক হওয়ার যোগ্য হবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments