Wednesday, July 15, 2026
Home কর্পোরেট বেস্ট হোল্ডিং ও লো মেরিডিয়েনের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

বেস্ট হোল্ডিং ও লো মেরিডিয়েনের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

সম্প্রতি বেস্ট হোল্ডিং লিমিটেড (বিএইচএল) এবং এর অঙ্গ প্রতিষ্ঠান লো মেরিডিয়েন ঢাকা’র সাথে এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। গত ০৩ জানুয়ারি লো মেরিডিয়েন ঢাকায় এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এ চুক্তির আওতায় লো মেরিডিয়েন ঢাকাসহ বিএইচএল গ্রুপের অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানের কর্মীরা ব্র্যাক ব্যাংকের বিশেষায়িত ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। সেবাগুলোর মধ্যে রয়েছে পারসোনালাইজড স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রতিযোগিতামূলক রেটে ঋণ-সুবিধা এবং ডিপিএস (ডিপোজিট পেনশন স্কিম) ও এফডির (ফিক্সড ডিপোজিট) মতো আকর্ষণীয় সব ডিপোজিট স্কিম।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, এবং বেস্ট হোল্ডিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হাসান আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় বিএইচএল ও লো মেরিডিয়েন ঢাকা’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ডিরেক্টর তাসনুভা ইসলাম, ফাইন্যান্স অ্যাডভাইজার এ. বি. এম. আব্দুল্লাহ, অ্যাসিস্ট্যান্ড ডিরেক্টর অব গ্রুপ এইচ আর এ. বি. এম. ইখতিয়ার হোসেন, হোটেল ম্যানেজার কারিন জংম্যান, ডিরেক্টর অব ফাইন্যান্স মুহাম্মাদ মহসিন, ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং জুবায়ের চৌধুরী, ডিরেক্টর অব হিউম্যান রিসোর্সেস ইমামুল হকসহ আরও অনেকে।

ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র জোনাল হেড এ. কে. এম. তারেক, হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল ইসলাম, রিজিওনাল হেড তানভির রহমান, ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের ইউনিট হেড আরিফ চৌধুরী এবং অন্যান্য কর্মকর্তারা।

কর্পোরেট পেশাজীবীদের চাহিদার বিষয়টি মাথায় রেখে তাঁদের জন্য বিস্তৃত সুযোগ-সুবিধা সম্বলিত উন্নত এবং আনন্দদায়ক ব্যাংকিং অভিজ্ঞতা দেওয়ায় ব্র্যাক ব্যাংক যে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ এই চুক্তিটি তার-ই প্রতিফলন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বুধবার বিক্ষোভের ঘোষণা দিয়ে সংসদ এলাকা ছাড়ল শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়েল ফুটওয়্যার

রয়েল ফুটওয়্যার শেয়ারবাজার থেকে প্রাথমিক কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। সোমবার (১৪ জুলাই) বিএসইসির মো: মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত...

উৎপাদনক্ষমতা বাড়াবে এনভয় টেক্সটাইলস

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের ২৫৪তম বৈঠকে এই সিদ্ধান্ত...

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের...

Recent Comments