Sunday, May 31, 2026
Home অর্থ-বানিজ্য বৃষ্টি অজুহাতে পেঁয়াজের লাগামহীন দাম, সঙ্গে বেড়েছে মুরগি ও সবজির মূল্য

বৃষ্টি অজুহাতে পেঁয়াজের লাগামহীন দাম, সঙ্গে বেড়েছে মুরগি ও সবজির মূল্য

অব্যাহত বৃষ্টির অজুহাতে রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়েছে হঠাৎ করেই। গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, মুরগি, ডিম ও বেশিরভাগ সবজির দাম বেড়ে ক্রেতাদের নাজেহাল অবস্থায় ফেলেছে। আগের চড়া দামে বিক্রি হচ্ছে চালও।

শুক্রবার (৮ আগস্ট) খিলক্ষেত, কারওয়ান বাজার, বাড্ডা ও রামপুরাসহ বিভিন্ন বাজারে দেখা যায়, খুচরা পর্যায়ে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ১৫–২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকায়। মাত্র এক সপ্তাহ আগে যা ছিল ৫৫-৬০ টাকা। ফার্মের ডিমের দাম ডজনপ্রতি ১০ টাকা বেড়ে ১৩৫-১৪০ টাকায় উঠেছে। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে সরবরাহে বিঘ্ন ঘটায় পাইকারি বাজারেই দাম বেড়ে গেছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক মাসে পেঁয়াজের দাম বেড়েছে ৩৫ শতাংশ। ডিম, ডাল, পাম তেলসহ ১২ ধরনের পণ্যের দাম বেড়েছে একই সময়ে। তবে আলু ও আটার দাম কিছুটা কমেছে।

ফার্মের ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১০ টাকা বেড়ে এখন ১৭০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। মসুর ডালের দামও বেড়েছে কেজিপ্রতি ১৫ টাকা, বর্তমানে মাঝারি মানের ডাল ১৩৫ টাকা এবং ছোট দানার ডাল ১৪৫-১৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির বাজারেও আগুন। টমেটোর দাম কেজিপ্রতি ২০০ টাকা, গাজর ১৬০ টাকা, কাঁচা মরিচ ২৪০-২৮০ টাকা। বাজারে সবচেয়ে সস্তা সবজি পেঁপে, কেজিপ্রতি ২০ টাকা। মাছের বাজারে ইলিশের দাম নাগালের বাইরে—প্রতি কেজি ২,৬০০-২,৯০০ টাকা।

বিক্রেতাদের দাবি, পাবনা ও ফরিদপুরের মোকামে পেঁয়াজের দাম মণপ্রতি প্রায় ৪০০ টাকা বেড়েছে। সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারে তার প্রভাব পড়েছে।

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান মনে করেন, সরবরাহব্যবস্থার ঘাটতি ও মৌসুমি প্রভাবের কারণে বাজার অস্থিতিশীল। বর্ষা ও বন্যার সময় নিত্যপণ্যের ঘাটতি মূল্যস্ফীতিকে আরও বাড়াতে পারে। তার মতে, সরকারের এখনই পণ্যের চাহিদা-জোগান ভারসাম্য আনার উদ্যোগ নেওয়া জরুরি, নইলে পরিস্থিতি আরও জটিল হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) খুলছে অফিস। ‌২৫ মে থেকে শুরু হওয়া ছুটি আর একদিন ভোগ করবেন...

Recent Comments