Saturday, June 27, 2026
Home অর্থ-বানিজ্য বিজিএমইএ প্যাডেল কাপ টুর্নামেন্টের উদ্বোধন

বিজিএমইএ প্যাডেল কাপ টুর্নামেন্টের উদ্বোধন

বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের উদ্যোগে প্রথমবারের মতো ‘বিজিএমইএ প্যাডেল কাপ ২০২৫’ শুরু হয়েছে। রাজধানীর বসুন্ধরা প্যাডেল টেনিস গ্রাউন্ডে গতকাল দুই দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খান। পোশাক শিল্প পরিবারের সদস্যদের মধ্যে আত্মিক বন্ধন সুদৃঢ় করা ও নতুন কর্মোদ্দীপনা সঞ্চার করার লক্ষ্য নিয়ে বিজিএমইএ এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে।

বিজিএমইএ বোর্ডের পরিচালক শাহ রাঈদ চৌধুরীর বিশেষ উদ্যোগ ও তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খান ও পরিচালক শাহ রাঈদ চৌধুরী। সঞ্চালনায় ছিলেন স্পোর্টস কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ আলী খান।

প্রতিযোগিতায় বিজিএমইএর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা নতুন ও অভিজ্ঞ দুটি ক্যাটাগরিতে টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। বিজিএমইএ বোর্ডের পরিচালকদের মধ্য থেকে শাহ রাঈদ চৌধুরী, নাফিস-উদ-দৌলা, জোয়ারদার মোহাম্মদ হোসনে কামার আলম, আসেফ কামাল পাশা, মোহাম্মদ সোহেল ও সাকিফ আহমেদ সালাম খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করছেন।

অভিজ্ঞ ক্যাটাগরিতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো—নাইস অ্যাপারেলস ইন্ডাস্ট্রিজ, ফ্যাশন ওয়াচ, আনোয়ারা নিট কম্পোজিট, মেসার্স এমএইচসি অ্যাপারেলস, আহসান অ্যাপারেলস, গ্রাফিকস টেক্সটাইল, চৈতী কম্পোজিট, তানিমা নিট কম্পোজিট, জালাল হ্যাটস অ্যান্ড অ্যাপারেলস, ভয়েজার অ্যাপারেলস, মাসুদ অ্যাপারেলস, মুন রেডিওয়্যারস, মজুমদার গার্মেন্টস ও স্কয়ার নিট কম্পোজিট।

অন্যদিকে নতুন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো—ইভিটেক্স ড্রেস শার্ট, গোল্ডেন স্টিচ ডিজাইন, কাটিং এজ ইন্ডাস্ট্রিজ, ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল, ফাহিম টেক্সটাইল মিলস, কটোনেক্স ফ্যাশনস, আরএস সুয়েটার, মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রি, উইন্ডি অ্যাপারেলস, সোনিয়া অ্যান্ড সুয়েটারস, এমজেডএম সিইপিজেড, জুয়েল ডিজাইন, মাস্ক ট্রাউজারস, ডেলাইট ফ্যাশনস, এসআই গার্মেন্টস, বাংলা পোশাক, এসআরএস ডিজাইন ও টিআরজেড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর রোববার (২৮ জুন) থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন। বৃহস্পতিবার (২৫ জুন) এই ঘোষণা দেন ঢাকায়...

Recent Comments