রাশিদা বানু বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানি পিএলসিতে (বিজিআইসি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেছেন। ৩ আগস্ট ২০২৫ তারিখে তিনি বিজিআইসিতে কর্মজীবন শুরু করেন। এর আগে তিনি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। উল্লেখযোগ্য যে, রাশিদা বানু তার পেশাগত জীবন শুরু করেছিলেন বিজিআইসিতেই, যা তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কোম্পানির সঙ্গে গভীর সম্পর্কের প্রমাণ।
শিক্ষাগত যোগ্যতায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ডিগ্রি অর্জন করেছেন এবং মালয়েশিয়ান ইনসিওরেন্স ইনস্টিটিউট থেকে ডিএমআইআই, লন্ডনের চার্টার্ড ইনসিওরেন্স ইনস্টিটিউট থেকে এসিআইআই ডিগ্রি সম্পন্ন করেছেন। এছাড়াও, যুক্তরাজ্যের সিআইআই-এর একজন চার্টার্ড বীমাবিদ এবং অস্ট্রেলিয়ার এএনজিআইএফ-এর সিনিয়র অ্যাসোসিয়েট সিআইপি হিসেবে স্বীকৃত। তিনি সুইজারল্যান্ডের সুইস ইনসিওরেন্স ট্রেনিং সেন্টার থেকে নন-লাইফ বীমায় উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
রাশিদা বানু বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, মালয়েশিয়া, মালদ্বীপ, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় বহু সেমিনার ও কর্মশালায় অংশ নিয়ে তার পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি করেছেন। তাঁর এই যোগদান বিজিআইসির উন্নয়নে নতুন গতি যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


