Thursday, July 23, 2026
Home কর্পোরেট বিজয় দিবস উপলক্ষে হামদর্দের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

বিজয় দিবস উপলক্ষে হামদর্দের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় ক্যাম্পে আগতদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের পরিচালক (বিপণন ও বিক্রয়) হাকীম সাইফউদ্দিন মুরাদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পরে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া ৫০ হাজার টাকার পুঁজি এবং ছয়গুণ দায়-দেনা নিয়ে ধ্বংসপ্রাপ্ত হামদর্দের যাত্রা শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় হামদর্দ বাংলাদেশও মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে। হামদর্দের কল্যাণে দেশের অসংখ্য মানুষ আজ সেবা ও সহমর্মিতা পাচ্ছে। আমাদের প্রত্যেকেরই উচিত বাংলাদেশকে এগিয়ে নিতে মানবসেবায় আত্মনিয়োগ করা।

রাজধানীর বাংলামোটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্রের চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হামদর্দের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আলোচিত আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে ট্রাইব্যুনালে...

নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র...

রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। সূত্রের দাবি, নতুন রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়টি নিয়ে সরকার ও সরকারি দল...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর (রি-ইস্যু) কার্যক্রমের সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বিশেষ...

Recent Comments