Wednesday, April 29, 2026
Home কর্পোরেট বিকাশের জন্য ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে প্রাইম ব্যাংক

বিকাশের জন্য ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে প্রাইম ব্যাংক

গ্রাহকসেবার মান উন্নয়নে প্রাইম ব্যাংক পিএলসি ও বিকাশ লিমিটেডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বিকাশ তাদের ডিস্ট্রিবিউটর ও এজেন্টদের জন্য প্রাইম ব্যাংকের উন্নত ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা ব্যবহার করবে, যা ২৪ ঘণ্টা লেনদেনের সুবিধা নিশ্চিত করবে।

সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান এবং বিকাশের পক্ষে চিফ ফিন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর স্বাক্ষর করেন।

এই অংশীদারিত্বের মাধ্যমে বিকাশ এজেন্টরা বিশেষ অ্যাকাউন্ট ব্যবহার করে ই-মানি জমা ও উত্তোলন করতে পারবেন। API ভিত্তিক যাচাইকরণ ও স্বয়ংক্রিয় রিকনসিলিয়েশন সুবিধা যুক্ত এই সেবা ছুটির দিনেও সক্রিয় থাকবে।

বিকাশ আরও ব্যবহার করবে প্রাইম ব্যাংকের ‘প্রাইমপে’ প্ল্যাটফর্ম, যার মাধ্যমে হোস্ট-টু-হোস্ট সংযোগে অভ্যন্তরীণ লেনদেন কার্যক্রম সম্পন্ন হবে। এ অংশীদারিত্বে আরও উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শামার

জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন শামা ওবায়েদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে গঠিত এই সরকারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে...

ব্যাংকারদের উৎসাহ বোনাস নিয়ে ‍সুখবর

ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদানের ক্ষেত্রে কিছুটা শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সব শর্ত পূরণ না হলেও বিশেষ অর্জন...

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতন্ত্র সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। রাষ্ট্রের সকল নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট...

জেএমআই হসপিটাল রিক্যুইজিটের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।   মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির...

Recent Comments