Saturday, July 4, 2026
Home অর্থ-বানিজ্য বিএসটিআইর সনদের আওতাভুক্ত হলো আরও ১৬ পণ্য

বিএসটিআইর সনদের আওতাভুক্ত হলো আরও ১৬ পণ্য

ইলেক্ট্রোলাইট ড্রিংকসসহ আরও ১৬টি পণ্যকে বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত করেছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার (২৯ সেপ্টেম্বর) তেজগাঁওস্থ বিএসটিআইর কার্যালয়ে অনুষ্ঠিত নীতিনির্ধারণী কাউন্সিলের ৪০তম সভায় বাধ্যতামূলক মান সনদের তালিকায় এই ১৬টি নতুন পণ্য অন্তর্ভুক্তির জন্য সিদ্ধান্ত হয়।

মান সনদের তালিকায় উল্লেখযোগ্য পণ্যের মধ্যে রয়েছে- ইলেক্ট্রোলাইট ড্রিংকস (স্পোর্টস ড্রিংকস, প্রিন্টেড সিল্ক শাড়ি, ডিস ওয়াসার্স, ওয়াশিং মেশিন, কিচেন মেশিনস, কিচেন হুডস, বেড ম্যাট্রেস।

বর্তমানে বিএসটিআইর বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত পণ্যের সংখ্যা ২৯৯টি। নতুন ১৬টি পণ্যের গেজেট করা হলে বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত পণ্যের সংখ্যা দাঁড়াবে ৩১৫টি।

বিএসটিআইর ৪০তম কাউন্সিল সভায় আরও যেসব পণ্য বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত করা হয়েছে সেগুলো হলো- স্টেভিয়ল  গ্লাইকোসাইডস, কাস্টার্ড পাউডার,  ইভাপোরেটেড স্কিম মিল্ক অ্যান্ড ভেজিটেবল ফ্যাট, ইভাপোরেটেড মিল্কস, অ্যালুমিনিয়াম এলয় ফয়েল, উড প্লাস্টিক রিসাইকেল কম্পোজিটস, হাউজহোল্ড ইলেকট্রিক কুকিং অ্যাপ্লায়েন্স এবং জেল ইনক বল পেন অ্যান্ড রিফিলস।

শিল্প উপদেষ্টা ও বিএসটিআই কাউন্সিলের চেয়ারম্যান আদিলুর রহমান খানের সভাপতিত্বে সভায় বিএসটিআই কাউন্সিলের ভাইস চেয়ারম্যান শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিএসটিআই’র মহাপরিচালক ও কাউন্সিলের সদস্য-সচিব এস এম ফেরদৌস আলম উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় শিল্প, স্বরাষ্ট্র, অর্থ, মৎস্য ও প্রাণিসম্পদ, বাণিজ্য, বস্ত্র ও পাট, বিজ্ঞান ও প্রযুক্তি, আইন, কৃষি, জ্বালানি ও খনিজ সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাংলাদেশ টেলিভিশন, কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন, বিসিএসআইআর, ইপিবি এবং এফবিসিসিআই, বিসিসিআই, এমসিসিআই, ডিসিসিআই, ক্যাবসহ কাউন্সিলের সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এসটিআইর মহাপরিচালক ও কাউন্সিলের সদস্য সচিব এস এম ফেরদৌস আলম সভাটি পরিচালনা করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত...

খামেনির শেষবিদায়ে কান্নায় ভেঙে পড়লেন ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে কেন্দ্র করে রাজধানী তেহরানজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শুক্রবার (৩ জুলাই) তেহরানের...

জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে...

Recent Comments