Tuesday, June 16, 2026
Home জাতীয় বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে: আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে: আইএসপিআর

দ্য ইকোনমিক টাইমস এবং দ্য ইন্ডিয়া টুডেসহ কিছু ভারতীয় সংবাদমাধমে সম্প্রতি প্রকাশিত ভিত্তিহীন কিছু সংবাদ প্রকাশ করা হয়েছে। যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থান এবং কমান্ড শৃঙ্খলে ভাঙনের সম্ভাবনার কথা বলা হয়েছে। এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বাংলাদেশ ও দেশের সশস্ত্র বাহিনীর স্থিতিশীলতা এবং সুনাম ক্ষুণ্ন করতে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ বলে মনে হচ্ছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনী প্রধানের তার দক্ষ নেতৃত্বে সাংবিধানিক দায়িত্ব পালনে শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য সংবিধান, কমান্ড শৃঙ্খল এবং বাংলাদেশের জনগণের প্রতি তাদের আনুগত্য অটল। পদমর্যাদার মধ্যে অনৈক্য বা আনুগত্যহীনতার যে কোনো অভিযোগ সম্পূর্ণরূপে বানোয়াট এবং বিদ্বেষপূর্ণ।

বিশেষ করে উদ্বেগের বিষয় হলো, দ্য ইকোনমিক টাইমস বারবার এই ধরণের ‘ভুল তথ্য প্রচারণা’ চালিয়ে আসছে। এই সাম্প্রতিক প্রতিবেদন প্রকাশের মাত্র এক মাস আগে, ২৬ জানুয়ারি একই ধরনের মিথ্যা প্রতিবেদন প্রকাশ করে। এই ধরনের সংবাদমাধ্যমগুলোর উদ্দেশ্য এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। পরবর্তীতে বেশ কয়েকটি অনলাইন পোর্টাল এবং কয়েকটি কতিপয় টেলিভিশন চ্যানেলও এই মিথ্যা প্রচার করেছে।

আইএসপিআর আরো জানায়, ‘দায়িত্বশীল সাংবাদিকতার’ নীতি মেনে চলার পরিবর্তে, তারা ভুল তথ্য ছড়িয়ে দেওয়ায় ‘বাংলাদেশ সেনাবাহিনী এবং বদেশের মানুষের মাঝে অবিশ্বাস তৈরির’ হাতিয়ার হিসেবে কাজ করছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ভারতে সংবাদমাধ্যমগুলোকে সাংবাদিকতার নিয়ম মেনে চলার এবং যাচাই না করে চাঞ্চল্যকর গল্প সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আশা করা হচ্ছে ‘এই ধরনের প্রতিবেদন প্রকাশের আগে তাদের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর)-এর কাছ থেকে মন্তব্য এবং সংবাদের স্পষ্টতা জেনে নেওয়া উচিত। বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে সঠিক এবং সরকারী তথ্য প্রদানের জন্য আইএসপিআর সর্বদা নিয়োজিত।

বাংলাদেশ সেনাবাহিনী জাতির সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতিতে অবিচল। তাই সকল গণমাধ্যমকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহবান জানিয়েছে। একইসঙ্গে উত্তেজনা ও  বিভ্রান্তি সৃষ্ট করে এমন মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

মেক্সিকোর আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি (ইউএনএএম)-এর স্থাপত্য অনুষদ এবং বিখ্যাত লুইস ব্যারাগান ওয়ার্কশপের...

একনেকে ৪১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (সিইআইজেড) স্থাপনের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সরকারের আশা,...

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা পরিচালনায় বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালের মগবাজার শাখার লাইসেন্স বাতিল করা হলেও একই প্রতিষ্ঠানের অন্যান্য শাখার কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন,...

Recent Comments