Monday, May 25, 2026
Home কর্পোরেট বাংলাদেশ ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংকের স্টার্টআপ পুনঃঅর্থায়ন স্কিম চুক্তি স্বাক্ষরিত

বাংলাদেশ ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংকের স্টার্টআপ পুনঃঅর্থায়ন স্কিম চুক্তি স্বাক্ষরিত

বাংলাদেশ ব্যাংক উদ্যোক্তা উন্নয়ন ও স্টার্টআপ উদ্যোগে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে “স্টার্টআপ পুনঃঅর্থায়ন স্কিম” এর আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে। উক্ত স্কিমের অধীনে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণমূলক চুক্তিতে স্বাক্ষর করে।

বুধবার (৩ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা’র উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এর পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এর পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এর সাথে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম ডকুমেন্ট হস্তান্তর করেন। এ সময় শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’র এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মোঃ আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

এই অংশগ্রহণের মাধ্যমে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি নতুন উদ্যোক্তা সৃষ্টি, স্টার্টআপ ইকোসিস্টেম উন্নয়ন এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার সাথে সামঞ্জস্য রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

কৃত্রিমভাবে মোটাতাজা কোরবানির পশুর মাংসে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

কোরবানির পশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

Recent Comments