Thursday, July 16, 2026
Home অর্থ-বানিজ্য বাংলাদেশ ব্যাংকের ২৫ কর্মকর্তার লকারের খোঁজ মেলেনি: দুদক

বাংলাদেশ ব্যাংকের ২৫ কর্মকর্তার লকারের খোঁজ মেলেনি: দুদক

বাংলাদেশ ব্যাংকের ২৫ জন কর্মকর্তার নামে কোনো লকারের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় ব্যাংকে অভিযান শেষে সংস্থাটি এ তথ্য নিশ্চিত করে। দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জমান জানান, বাংলাদেশ ব্যাংকের ২৫ জন কর্মকর্তা ও সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের ভল্ট চেক করা হয়। তবে তাদের নামে কোনো লকার পাওয়া যায়নি। তিনি বলেন, “যে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে এসেছিলাম, তাদের কোনো লকার নেই। তবে আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আদালতের অনুমোদন সাপেক্ষে পরবর্তী সময়ে আবার অভিযান চালানো হবে। এর আগে, ২৬ জানুয়ারি সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকারে অভিযান চালিয়ে ৫ কোটি টাকার সম্পদ পাওয়া যায়। লকার থেকে ১ কেজির বেশি স্বর্ণ ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাও উদ্ধার করা হয়। ওই অভিযানের পর দুদক কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কর্মকর্তাদের লকার চেক করার অনুমতি চেয়ে আবেদন করে।

রই ধারাবাহিকতায় রোববার দুদকের ৮ সদস্যের একটি দল বাংলাদেশ ব্যাংকে যায়। দিনভর ২৫ জন কর্মকর্তার লকার তল্লাশি করা হলেও কোনো লকারের অস্তিত্ব খুঁজে পায়নি সংস্থাটি। অভিযান শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে রাষ্ট্রীয় ব্যবস্থার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকও যথাযথ ব্যবস্থা নেবে।

তিনি আরও জানান, “আমরা চাই না বাংলাদেশ ব্যাংকের সুনাম ক্ষুণ্ন হোক। তবে কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠায় কিছুটা বিব্রত আমরা।” দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধান অব্যাহত থাকবে। প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী সময়ে আদালতের অনুমোদন নিয়ে নতুন করে অভিযানে নামবে সংস্থাটি।

এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মীদের সম্পদের উৎস ও তাদের লকার সংক্রান্ত তথ্য আরও গভীরভাবে খতিয়ে দেখবে দুদক বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments