Saturday, June 13, 2026
Home জাতীয় বাংলাদেশ ফেব্রুয়ারিতে ভোটের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ ফেব্রুয়ারিতে ভোটের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ড. ইউনূস বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যে প্রস্তুতি চলছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ান বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা বিশাল এবং বর্তমানে ব্যবসাবান্ধব ও স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে অবকাঠামো, জ্বালানি, তথ্যপ্রযুক্তি এবং শ্রমনির্ভর শিল্প খাতে বিদেশি বিনিয়োগের সুযোগ অনেক বেশি।

রোহিঙ্গা সংকট নিয়েও মন্তব্য করেন ড. ইউনূস। তিনি একে বাংলাদেশের জন্য বড় মানবিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ বলে আখ্যা দেন এবং সমাধানে আঞ্চলিক সংগঠন আসিয়ানের সহযোগিতা কামনা করেন। তাঁর মতে, এই সমস্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।

এর আগে সকাল ১০টায় পুত্রাযায়ায় মালয়েশিয়ার প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিক বৈঠকে বসেন ড. মুহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহীম। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা, শ্রমবাজার, জ্বালানি, বিদ্যুৎ এবং রোহিঙ্গা সংকট বিষয়ে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়। এসব চুক্তি উভয় দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার তিন দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিনেই এই গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়। সফরের বাকি সময়ে তিনি মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি এবং নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments