জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি), জনতা ব্যাংক পিএলসি’র কমিটি গঠন করা হয়েছে।
জনতা ব্যাংক পিএলসির অডিট এণ্ড ইনস্পেকশন ডিভিশনের সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব শাহ জাহানকে সভাপতি এবং দিলকুশা কর্পোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব রুহুল আমিনকে সাধারন সম্পাদক মনোনীত করা হয়েছে, উপদেষ্টা পরিষদসহ মোট ১৫৫ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক আক্তার ইমাম, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, দপ্তর সম্পাদক সুলতানুর আরেফিন।
জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি)’র আহবায়ক ইকবাল হোসেন এবং সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক এই কমিটির অনুমোদন প্রদান করেন।


