Wednesday, May 20, 2026
Home অর্থ-বানিজ্য বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিলো ভারত

বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিলো ভারত

বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে নয়াদিল্লি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দেশটির ইংরেজি দৈনিক ইকোনমিক টাইমস এমন খবর প্রকাশ করেছে।

ওই খবরে ভারতীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, দ্বিপাক্ষিক উদ্দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তবে দেশটির সরকার কী পরিমাণ পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে, সেই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য ওই কর্মকর্তা জানাতে পারেননি।

বাংলাদেশ ছাড়াও অন্য যেসব দেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত, সেসব দেশ হলো নেপাল, ভুটান, বাহরাইন এবং মরিশাস।

এর আগে পবিত্র রমজান মাসে দেশের বাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখতে নির্দিষ্ট পরিমাণে পেঁয়াজ ও চিনি রপ্তানি করতে ভারতের সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি লেখে বাংলাদেশ সরকার।

বিশ্ব বাজারের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ রপ্তানিকারক ভারত। গেল বছরের ডিসেম্বরে স্থানীয় বাজার স্থিতিশীল রাখতে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সুশৃঙ্খল বাহিনীর জন্য চেইন অফ কমান্ড ও ডিসিপ্লিন অনিবার্য

গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান সুশৃঙ্খল বাহিনীর মূল ভিত্তি হিসেবে ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’-এর ওপর গুরুত্বারোপ...

ইউনিয়ন ক্যাপিটালের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল  লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য...

বিন ছাড়া জমি-গাড়ির নিবন্ধন নয়, মিলবে না পরিষেবা

ব্যবসাপ্রতিষ্ঠানের নামে জমি ও গাড়ির নিবন্ধনে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার (বিন) বাধ্যতামূলক করা হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ, গ্যাস, পানির মতো পরিষেবা নিতে হলেও ব্যবসাপ্রতিষ্ঠানের থাকতে...

বাজারে এলো নতুন ডিজাইনের ৫ টাকার নোট

বাজারে আসছে নতুন ডিজাইন ও সিরিজের ৫ টাকা মূল্যমানের নতুন নোট। আজ (১৯ মে) থেকে নতুন এই নোটটি বাজারে প্রচলিত হবে। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল...

Recent Comments