Saturday, June 13, 2026
Home আন্তর্জাতিক বাংলাদেশকে অংশীদার হিসেবে দেখতে চান মরিয়ম নওয়াজ

বাংলাদেশকে অংশীদার হিসেবে দেখতে চান মরিয়ম নওয়াজ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তান ঐতিহাসিকভাবে একই শিকড় থেকে উদ্ভূত দুটি জাতি। তিনি দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেছেন।

শুক্রবার লাহোরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মরিয়ম নওয়াজ বলেন, “বাংলাদেশ ও পাকিস্তান একই গাছের দুটি শাখা। আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের আবেগের জায়গাগুলো অভিন্ন। এই সম্পর্ককে আধুনিক সময়ের চাহিদা অনুযায়ী নতুন মাত্রায় নিয়ে যেতে চাই আমরা।”

এই সময় তিনি জানান, শিল্প ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে পাঞ্জাব সরকার বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে প্রস্তুত। পোশাক খাত, ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং নারীর কর্মসংস্থান প্রসঙ্গে বাংলাদেশের সাফল্যকে তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন।

বৈঠকে দুই দেশের প্রতিনিধি দল কৃষি, শিল্প এবং বাণিজ্য খাতে যৌথভাবে কাজ করার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছায়। মরিয়ম নওয়াজ বলেন, “২০২৫ সালের জানুয়ারিতে পাঞ্জাব প্রদেশ বাংলাদেশে ৫০ হাজার টন উন্নতমানের চাল রপ্তানি করেছে। ভবিষ্যতেও এই রপ্তানি অব্যাহত থাকবে।” পাশাপাশি তিনি বাংলাদেশের জন্য অস্ত্রোপচার ও চিকিৎসা সরঞ্জাম রপ্তানির সম্ভাবনার কথাও জানান।

তিনি বাংলাদেশের ভিসা প্রক্রিয়া সহজীকরণের প্রশংসা করে বলেন, এটি দুই দেশের মধ্যে আস্থার বন্ধনকে আরও দৃঢ় করবে। সেইসঙ্গে তিনি লাহোর ও ঢাকায় একটি যৌথ বাণিজ্য চেম্বার প্রতিষ্ঠার প্রস্তাব দেন, যাতে বিনিয়োগকারীদের জন্য এক জানালা পরিষেবা নিশ্চিত করা যায়।

আলোচনায় উঠে আসে ‘ভিশন ২০৩০: প্রথম নারী’ শীর্ষক সম্মেলনেও, যেখানে পাঞ্জাব প্রতিনিধিত্ব করতে আগ্রহী বলে জানান তিনি। হাইকমিশনার ইকবাল হোসেন পাঞ্জাব সরকারের উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করে জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ সবসময় আগ্রহী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

এলএনজি আমদানি কমায় গ্যাস সরবরাহে চাপের আশঙ্কা

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দেওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস...

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার কক্সবাজার সফরে গিয়ে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কক্সবাজার...

Recent Comments