Thursday, June 18, 2026
Home জাতীয় বহু বছর পর ফেব্রুয়ারিতে সত্যিকারের ভোট হবে: প্রধান উপদেষ্টা

বহু বছর পর ফেব্রুয়ারিতে সত্যিকারের ভোট হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বহু বছরের মধ্যে প্রথম সত্যিকারের গণতান্ত্রিক ভোট হবে। গত ১৬ বছরে যা ঘটেছে, তা নির্বাচনের নামে উপহাস ছিল। যুক্তরাজ্যের বাণিজ্যদূত রোজি উইন্টারটন বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

উভয় নেতা বিমানবন্দর পরিচালন, পরিচ্ছন্ন শক্তি এবং নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন। তারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ নিয়েও আলোচনা করেন।

প্রফেসর ইউনূস ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা বলেন, তিনি ভোটের পরে তার আগের ভূমিকায় ফিরে আসতে চান।

তিনি ভুল তথ্য মোকাবিলায় সরকারের প্রচেষ্টার রূপরেখা এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের কথা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, এই ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাজ্যের সমর্থন বিশেষভাবে মূল্যবান হবে।

রাষ্ট্রদূত উইন্টারটন ব্যবসা বিধিমালা, শুল্ক ও রাজস্ব ব্যবস্থায় বাংলাদেশের সাম্প্রতিক সংস্কারের প্রশংসা করেন। তিনি শিক্ষা, বিমান চলাচল ও পরিচ্ছন্ন জ্বালানি খাতে গভীর সহযোগিতা সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদে প্রফেসর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন—বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে শীর্ষ রাজনৈতিক দলের নেতাদের অন্তর্ভুক্ত করার উদ্যোগেরও প্রশংসা করেন।

তারা এইচএমএস এন্টারপ্রাইজ নামের একটি গবেষণা ও জরিপ জাহাজ কেনার প্রস্তাব এবং যুক্তরাজ্য থেকে অফশোর টহল জাহাজ কেনার পরিকল্পনা নিয়েও আলোচনা করেছেন।

বৈঠকে জানানো হয়, এইচএমএস এন্টারপ্রাইজের অধিগ্রহণের কাজ চলতি বছরের শেষ নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপের মহাপরিচালক মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার: প্রধানমন্ত্রী

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার। আগামী এক বছরে ৪০ লক্ষ কৃষককে কৃষক কার্ড তুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্নীতি সব জায়গায় হয়। ঘুরেফিরে সব দোষ রাজনীতিবিদের হয়। কিন্তু যতগুলো ফাইল স্বাক্ষর হয়, লাস্টে রাজনীতিবিদকে স্বাক্ষর করতে হয়। এ...

জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী

দেশ থেকে অর্থ পাচার রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা হবে এবং অতীতে যেভাবে দেশের সম্পদ...

অ্যামচেম বাংলাদেশের নেতৃত্বে সৈয়দ মোহাম্মদ কামাল

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম-বাংলাদেশ) নতুন নির্বাহী ঘোষণা করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল ২০২৬-২৮ মেয়াদের এ কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের...

Recent Comments