Tuesday, May 26, 2026
Home পুঁজিবাজার বন্ড ছেড়ে ৮০০ কোটি টাকা তুলবে মার্কেন্টাইল ব্যাংক

বন্ড ছেড়ে ৮০০ কোটি টাকা তুলবে মার্কেন্টাইল ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসি আরও একটি সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। এই বন্ডের নাম- মার্কেন্টাইল ব্যাংক ৩য় সাব-অর্ডিনেটেড বন্ড। এর আগে মার্কেন্টাইল ব্যাংক আরও দুটি সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করেছে।

প্রস্তাবিত বন্ডটি ইস্যুর মাধ্যমে মার্কেন্টাইল বাজার থেকে ৮০০ কোটি টাকা সংগ্রহ করবে। টিয়ার-টু মূলধনভিত্তি শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করবে ব্যাংকটি।

রোববার (২২ জুন) অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে,আলোচিত বন্ডটি হবে মার্কেন্টাইল ব্যাংকের ৩য় সাব-অর্ডিনেটেড বন্ড। মেয়াদ শেষে এর পূর্ণ অবসায়ন ঘটবে। বন্ডটি শেয়ারে রূপান্তর-অযোগ্য। অর্থাৎ এর কোনো অংশ শেয়ারে রূপান্তর হবে না। এই বন্ডের বিপরীতে কোনো জামানত থাকবে না। এর সুদের হার হবে ভাসমান। বন্ডটি হবে কুপনযুক্ত।

বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করার এই সিদ্ধান্ত কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।...

এক-এগারোর পেছনের মূল কারিগর মইন-মতি-মাহফুজ

২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তন, যা ‘এক-এগারো’ নামে পরিচিত, তা নিয়ে নতুন করে তদন্ত শুরু করার প্রস্তুতি নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই...

বৃষ্টিতে বেড়েছে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠতে শুরু করেছে কেনাবেচা। তবে উৎসবের আমেজের পাশাপাশি এবার হাটজুড়ে দেখা দিয়েছে...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

Recent Comments