Saturday, June 13, 2026
Home জাতীয় ফেব্রুয়ারিতেই নির্বাচন, দেরির সুযোগ নেই: প্রেস সচিব

ফেব্রুয়ারিতেই নির্বাচন, দেরির সুযোগ নেই: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন নির্ধারিত সময় ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় পিছিয়ে দেওয়ার মতো কোনো শক্তি দেশে নেই বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন।

শুক্রবার দুপুরে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি ও আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা ইতোমধ্যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলে জানিয়েছেন। পরে নির্বাচন কমিশনও একই ঘোষণা দিয়েছে। পুরো জাতি এখন সেই প্রস্তুতিতেই ব্যস্ত।”

তিনি জানান, সরকারের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও নির্বাচন-সংশ্লিষ্ট সংস্থা পূর্ণ উদ্যমে কাজ করছে। “যারা নির্বাচনের সময় নিয়ে সন্দেহের বীজ বপন করছেন, তাদের বলব—এখনই থামুন। রোজা শুরু হওয়ার আগেই ভোট হবে,” বলেন তিনি।প্রেস সচিব আরও বলেন, বর্ষা শেষে দেশের গ্রাম থেকে শহর পর্যন্ত নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়বে। সম্ভাব্য প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে ভোট চাইবেন, মহল্লায় মহল্লায় গড়ে উঠবে নির্বাচনী কার্যালয়। এতে সন্দিহান ব্যক্তিরাও নিশ্চিত হবেন যে ভোট নির্ধারিত সময়েই হচ্ছে।

এ সময় শফিকুল আলম মাগুরার জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, “মাগুরায় মোট ১০ জন শহীদ হয়েছেন। তাদের মধ্যে ছাত্রদল নেতা রাব্বি আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন। ঢাকায় ছোট ব্যবসা করা আল আমিনকেও গুলি করে হত্যা করা হয়েছে। আজ ছুটি পেয়ে এসেছি, এই দুজনের কবরে ফুল দিয়ে সম্মান জানিয়েছি। বাকি আটজনের কবরেও যাব।”

তিনি শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “তাদের কারণেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন সবাই মুখ খুলে কথা বলতে পারছে, সামনে সুন্দর একটি নির্বাচন হবে। এই দেশ তাদের ত্যাগের ঋণে বেঁচে আছে।” প্রেস সচিবের বক্তব্যে স্পষ্ট হয়েছে, নির্বাচন পিছিয়ে দেওয়ার জল্পনা-কল্পনায় কোনো ভিত্তি নেই। ফেব্রুয়ারিতেই ভোট হবে এবং জাতি সেই মুহূর্তের জন্য প্রস্তুত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments