গ্রাহকসেবা উন্নয়ন ও আর্থিক শৃঙ্খলা জোরদারে ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ কর্মসূচি শুরু করেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে দেশের বিভিন্ন শাখা ও উপশাখা থেকে কর্মকর্তারা ভার্চুয়ালি অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে একটি টেকসই ও সুশৃঙ্খল আর্থিক পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে। এতে গ্রাহকের আস্থা আরো সুদৃঢ় হওয়অর পাশাপাশি ব্যাংকের কার্যক্রম শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে।
ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ তার বক্তব্যে বলেন, রিকভারি কার্যক্রমের মাধ্যমে গ্রাহকদের আর্থিক পরিকল্পনাকে সঠিক পথে এগিয়ে নিতে সহায়তা করা হবে।


