Wednesday, June 17, 2026
Home কর্পোরেট প্রাইম ব্যাংক ও নিলয় মোটরসের মধ্যে চুক্তি

প্রাইম ব্যাংক ও নিলয় মোটরসের মধ্যে চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি এবং নিলয় মোটরস লিমিটেড একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি প্রাইম ব্যাংকের গুলশান কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের কার্ড হোল্ডাররা মোটরসাইকেল ক্রয়ে মাসিক কিস্তি (ইএমআই) সুবিধা উপভোগ করতেপারবেন। প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব ডিসট্রিবিউশন মামুর আহমেদ এবং নিলয় মোটরসের হেড অব করপোরেট সেলস তানিম কোরেশী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের করপোরেট ও ইনস্টিটিউশন ব্যাংকিং বিভাগের এসইভিপি সাজিদ রহমান; ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল; নিলয় মোটরসের করপোরেট সেলস বিভাগের ম্যানেজার তানভির আদনান; একই বিভাগের অ্যাসিটেন্ট ম্যানেজার বিলাশ দেব এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য নতুন ও উদ্ভাবনী সেবা প্রদানে উভয় প্রতিষ্ঠানের অভিন্ন লক্ষ্য পূরণ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার: প্রধানমন্ত্রী

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার। আগামী এক বছরে ৪০ লক্ষ কৃষককে কৃষক কার্ড তুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্নীতি সব জায়গায় হয়। ঘুরেফিরে সব দোষ রাজনীতিবিদের হয়। কিন্তু যতগুলো ফাইল স্বাক্ষর হয়, লাস্টে রাজনীতিবিদকে স্বাক্ষর করতে হয়। এ...

জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী

দেশ থেকে অর্থ পাচার রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা হবে এবং অতীতে যেভাবে দেশের সম্পদ...

অ্যামচেম বাংলাদেশের নেতৃত্বে সৈয়দ মোহাম্মদ কামাল

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম-বাংলাদেশ) নতুন নির্বাহী ঘোষণা করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল ২০২৬-২৮ মেয়াদের এ কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের...

Recent Comments