Wednesday, June 3, 2026
Home জাতীয় প্রধান উপদেষ্টার সফর থেকে ইতিবাচক ফলাফল আশা করা হচ্ছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার সফর থেকে ইতিবাচক ফলাফল আশা করা হচ্ছে: প্রেস সচিব

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈশ্বিক এই সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে তিনি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশের প্রতি আগ্রহী করে তোলার চেষ্টা করছেন।  প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, দাভোসে বিশ্বের বড় বড় বেসরকারি কোম্পানির প্রধান নির্বাহী ও সরকার প্রধানরা অংশ নেন। সেখানে ছোট পরিসরে হলেও গুরুত্বপূর্ণ আলোচনা ও চুক্তি সম্পন্ন হয়। ড. ইউনূস ইতোমধ্যে ১০টি দেশ ও সংস্থার হেড অব গভর্নমেন্ট এবং বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেছেন।

তিনি বলেন, “দাভোসে বড় বড় কোম্পানির সিইওরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তারা বাংলাদেশের ব্যবসার সুযোগ-সুবিধা এবং বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। আমরা বারবার বলছি যে বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে যা আন্তর্জাতিক বিনিয়োগকে আরও সহজ করবে।”  ড. ইউনূস যুক্তরাষ্ট্র, জার্মানি, তুরস্ক এবং চীনের মতো বড় অর্থনীতির দেশগুলোর বিনিয়োগকারীদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি যুবশক্তি ও সহজ ব্যবসায়িক পরিবেশকে দেশের অন্যতম সম্পদ হিসেবে তুলে ধরে তাদেরকে বাংলাদেশকে এক্সপোর্ট হাবে পরিণত করার সম্ভাবনা দেখিয়েছেন।  প্রেস সচিব জানান, “প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরছেন। তার বৈঠকগুলোতে বিনিয়োগ, বাণিজ্য ও প্রযুক্তি সহযোগিতার মতো বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে। আশা করা হচ্ছে, এসব বৈঠক থেকে বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য ফলাফল আসবে।”

এছাড়া ড. ইউনূস জার্মানির ফেডারেল চ্যান্সেলারের প্রধান উলফগ্যাং শ্মিট, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেটংটার্ন সিনাওয়াত্রা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।  বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের সম্ভাবনা ও বিনিয়োগ পরিবেশ তুলে ধরতে ড. ইউনূসের এই সফর আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

যমুনা ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের উর্ধ্বতন...

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আজ দেশব্যপী উৎসাহ উদ্দীপনার সাথে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যপী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সকল বিভাগে...

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

  বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে,...

নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্তির  কোম্পানি নাভানা ফার্মাসিটিক্যালস  পিএলসি গত ৩১ মার্চ ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২০২৬-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে জানা...

Recent Comments