Tuesday, May 26, 2026
Home কর্পোরেট প্রথম ব্যাংক হিসেবে ব্যাংকাস্যুরেন্স ব্যবসার অনুমতি পেল সিটি ব্যাংক

প্রথম ব্যাংক হিসেবে ব্যাংকাস্যুরেন্স ব্যবসার অনুমতি পেল সিটি ব্যাংক

সিটি ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে ব্যাংকাস্যুরেন্স ব্যবসা শুরু করার জন্য অনুমোদন পেয়েছে। দেশের ব্যাংকিং খাতে ব্যাংকাস্যুরেন্স ব্যবসা শুরু করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া এটিই প্রথম অনুমোদন। এখন বীমা উন্নয়ন কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছ থেকে অনুমোদন লাভ করার সঙ্গে সঙ্গে সিটি ব্যাংক তার যাবতীয় শাখা ও অন্যান্য চ্যানেল ব্যবহার করে গ্রাহকদের কাছে বীমা পণ্য বাজারজাত ও বিক্রি করতে পারবে।

বুধবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ (বিআরপিডি)-এর পরিচালক শাহরিয়ার সিদ্দিকী সিটি ব্যাংকের এএমডি ও চিফ বিজনেস অফিসার শেখ মোহাম্মদ মারুফের কাছে এই অনুমোদনপত্রটি হস্থান্তর করেন।

এই হস্থান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরপিডির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আশফাকুর রহমান এবং সিটি ব্যাংকের চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার সুবীর কুমার কুন্ডুসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।...

এক-এগারোর পেছনের মূল কারিগর মইন-মতি-মাহফুজ

২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তন, যা ‘এক-এগারো’ নামে পরিচিত, তা নিয়ে নতুন করে তদন্ত শুরু করার প্রস্তুতি নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই...

বৃষ্টিতে বেড়েছে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠতে শুরু করেছে কেনাবেচা। তবে উৎসবের আমেজের পাশাপাশি এবার হাটজুড়ে দেখা দিয়েছে...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

Recent Comments