Sunday, June 14, 2026
Home জাতীয় প্রথমবার সচিবালয়ে বৈঠকে অংশ নিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রথমবার সচিবালয়ে বৈঠকে অংশ নিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

 

বুধবার (২০ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রথমবারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় সচিবালয়ের ৬নং ভবনের উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে।

এদিন সকালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এ বৈঠক উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো সচিবালয়ে অফিস শুরু করেছেন।

বৈঠকের আলোচ্য বিষয়গুলোর মধ্যে অন্যতম ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন সংক্রান্ত একটি অধ্যাদেশ। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দলগুলোর বিচার সুপারিশ করতে সক্ষম হবে। সংশোধনীটি কার্যকর হলে যুদ্ধাপরাধের অভিযোগে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর বিচারের পথ সুগম হবে।

প্রধান উপদেষ্টার এই কার্যক্রম ঘিরে সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধুমাত্র উপদেষ্টা, সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের যানবাহন প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। সাধারণ দর্শনার্থীদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ রাখা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments