Wednesday, June 17, 2026
Home অর্থ-বানিজ্য প্যাকেট চিনির কেজিতে দাম কমছে ৫ টাকা

প্যাকেট চিনির কেজিতে দাম কমছে ৫ টাকা

আমদানিকারক প্রতিষ্ঠানগুলো প্যাকেটজাত চিনির দাম কেজিতে ৫ টাকা কমাচ্ছে। এখন থেকে খোলা বাজারে প্রতি কেজি প্যাকেটজাত চিনি বিক্রি হবে ১২০ টাকায়। এতদিন এর দাম ছিল ১২৫ টাকা। একই সঙ্গে খোলা চিনির দাম দুই টাকা কমে হচ্ছে ১১৮ টাকা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) চিনি পরিশোধনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে প্রতি কেজি খোলা চিনি ১২০ এবং প্যাকেটজাত চিনি ১২৫ টাকা কেজি দামে খোলা বাজারে বিক্রি হচ্ছে।

জানা গেছে, বিশ্ববাজারে অপরিশোধিত চিনির দর কিছুটা কমে আসায় স্থানীয় বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে চিনির বাজারে শীর্ষ অবস্থানে মেঘনা ও সিটি গ্রুপ। মেঘনা গ্রুপ ইতিমধ্যে কম দামের চিনি বাজারজাত শুরু করেছে। সিটি গ্রুপও কমানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহকারী ব্যবস্থাপক তাসলিম শাহরিয়ার সংবাদমাধ্যমকে বলেন, “গত সোমবার থেকে নতুন দাম উল্লেখ করে প্যাকেট ছাপানো শুরু হয়েছে। এরই মধ্যে বাজারে চিনি সরবরাহ শুরু করেছি আমরা।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার: প্রধানমন্ত্রী

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার। আগামী এক বছরে ৪০ লক্ষ কৃষককে কৃষক কার্ড তুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্নীতি সব জায়গায় হয়। ঘুরেফিরে সব দোষ রাজনীতিবিদের হয়। কিন্তু যতগুলো ফাইল স্বাক্ষর হয়, লাস্টে রাজনীতিবিদকে স্বাক্ষর করতে হয়। এ...

জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী

দেশ থেকে অর্থ পাচার রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা হবে এবং অতীতে যেভাবে দেশের সম্পদ...

অ্যামচেম বাংলাদেশের নেতৃত্বে সৈয়দ মোহাম্মদ কামাল

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম-বাংলাদেশ) নতুন নির্বাহী ঘোষণা করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল ২০২৬-২৮ মেয়াদের এ কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের...

Recent Comments