শেয়ার বাজারের তালিকাভুক্ত পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২৯ জানুয়ারি) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানিটির সর্বশেষ প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৬ পয়সা। এছাড়া, প্রথম ছয় মাস মিলিয়ে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ৪১ পয়সা, যা গত বছর ছিল ৮০ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ অনুযায়ী, প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৩ পয়সা।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।


