বন্দর নগরীর অন্যতম চার তারকা হোটেল দ্যা পেনিনসুলা চিটাগং এবং ব্র্যাক ব্যাংকের মধ্যে একটি নতুন পার্টনারশিপের ঘোষণা দেওয়া হয়েছে। এই চুক্তির মাধ্যমে হোটেলটির কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের এক্সক্লুসিভ এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।
নতুন অংশীদারিত্বের ফলে, কর্মকর্তারা স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লোন সুবিধা, ডিপিএস, এফডি-সহ আরো অনেক বিশেষ ব্যাংকিং সুবিধা পাবেন। এই সুযোগ-সুবিধা তাদের ব্যাংকিং কার্যক্রমকে আরো সহজ এবং স্বাচ্ছন্দ্যময় করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি দ্যা পেনিনসুলা চিটাগংয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ব্র্যাক ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন হেড অব রিজিওনাল কর্পোরেট – চট্টগ্রাম কায়েস চৌধুরী এবং দ্যা পেনিনসুলা চিটাগংয়ের পক্ষে স্বাক্ষর করেন জেনারেল ম্যানেজার সুমেধা গুনাবর্ধনা।
উক্ত অনুষ্ঠানে দ্যা পেনিনসুলার পক্ষে উপস্থিত ছিলেন হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন প্রতীক ভট্টাচার্য এবং হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস এমআর মীর কাশেম। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ কে এম শাহাদুল ইসলাম, রিজিয়নাল হেড – ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক জামশেদ আহমেদ চৌধুরী, এবং রিজিওনাল হেড অব এমপ্লয়ি ব্যাংকিং – চট্টগ্রাম ফিরোজ মাহমুদ।
দ্যা পেনিনসুলা চিটাগং চট্টগ্রামে একটি প্রিমিয়াম হোটেল, যেখানে ১২২টি বিলাসবহুল রুম, বিভিন্ন ডাইনিং অপশন, সুইমিং পুল, এবং অত্যাধুনিক বাণিজ্যিক সুবিধা রয়েছে। এটি ব্যবসায়িক এবং অবকাশযাপনের জন্য আগত ভ্রমণকারীদের প্রিয় গন্তব্য।
ব্র্যাক ব্যাংক বলেছে, গ্রাহকদের চাহিদা মাথায় রেখে উন্নত ও বিস্তৃত ব্যাংকিং সুবিধা প্রদানে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এই অংশীদারিত্ব সেই প্রতিশ্রুতির একটি উদাহরণ।


