Sunday, May 3, 2026
Home কর্পোরেট পূবালী ব্যাংকের হাজার কোটি টাকার নিট মুনাফার রেকর্ডে

পূবালী ব্যাংকের হাজার কোটি টাকার নিট মুনাফার রেকর্ডে

দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে এবার হাজার কোটি টাকা নিট মুনাফার ঘরে প্রবেশ করেছে পূবালী ব্যাংক পিএলসি।

২০২৫ সালের চূড়ান্ত হিসাবে ব্যাংকটির নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৯০ কোটি টাকায়। ২০২৪ সালে ব্যাংকটি ৭৮০ কোটি টাকার নিট মুনাফা করেছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা প্রায় ৪০ শতাংশ বেড়েছে। পূবালী ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।
দেশের ব্যাংকগুলো এক মাস ধরে ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করে নিজ নিজ পরিচালনা পর্ষদে অনুমোদন করছে। এ ধারাবাহিকতায় গত বুধবার পূবালী ব্যাংক পর্ষদেও আর্থিক প্রতিবেদন চূড়ান্ত হয়। এরপর বৃহস্পতিবার রেকর্ড মুনাফার এ তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে ব্যাংকটি। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার পাশাপাশি পর্ষদের ওই সভায় শেয়ারধারীদের জন্য লভ্যাংশের ঘোষণা দিয়েছে পূবালী ব্যাংক। গত বছরের জন্য ব্যাংকটি মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ২০২৪ সালে ব্যাংকটি শেয়ারধারীদের সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। সেই হিসাবে আগের বছরের তুলনায় লভ্যাংশ ৫ শতাংশ বেশি ঘোষণা করা হয়েছে।

দেশের বেসরকারি খাতের ব্যাংকগুলোর ঘোষিত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২০২৫ সালে সর্বোচ্চ ২ হাজার ২৫১ কোটি টাকার নিট মুনাফা করেছে ব্র্যাক ব্যাংক। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি। ব্যাংকটির নিট মুনাফার পরিমাণ ১ হাজার ৩২৪ কোটি টাকা। তৃতীয় ব্যাংক হিসাবে এবার পূবালী ব্যাংক হাজার কোটি টাকার নিট মুনাফার ক্লাবে যুক্ত হলো। ৯০০ কোটি টাকার বেশি নিট মুনাফা করে একই ক্লাবে যুক্ত হওয়ার কাছাকাছি অবস্থানে রয়েছে ডাচ্-বাংলা, প্রাইম ও ইস্টার্ন ব্যাংক।

পূবালী ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছর ব্যাংকটির আমানতের প্রবৃদ্ধি হয়েছে ২১ শতাংশের বেশি আর ঋণের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৬ শতাংশ; যেখানে দেশের ব্যাংক খাতে আমানত ও ঋণের গড় প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ১১ ও ৬ শতাংশ। গত ৩১ ডিসেম্বর ব্যাংকটির আমানতের স্থিতি ৯৩ হাজার ৭০০ কোটি টাকায় উন্নীত হয়। একই সময়ে বিতরণকৃত ঋণ স্থিতি ছিল ৭২ হাজার কোটি টাকা। সে হিসাবে ব্যাংকটির ঋণ-আমানত অনুপাত (এডিআর) প্রায় ৭৪ শতাংশ।

পোর্টফোলিওর বড় প্রবৃদ্ধি এবং দেশের অর্থনীতির দৈন্যের মধ্যেও খেলাপি ঋণ নিয়ন্ত্রণে সাফল্য দেখিয়েছে পূবালী ব্যাংক। গত ডিসেম্বর শেষে ব্যাংকটির খেলাপি ঋণের হার ছিল মাত্র ২ দশমিক ২০ শতাংশ, যেখানে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের গড় হার ৩০ শতাংশেরও বেশি ছিল।

রেকর্ড মুনাফার পাশাপাশি খেলাপি ঋণ নিয়ন্ত্রণে সাফল্যের বিষয়ে জানতে চাইলে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী বণিক বার্তাকে বলেন, ‘সাফল্যের মূল সূত্রই সর্বস্তরে করপোরেট গভর্ন্যান্স (সুশাসন)। ঋণ প্রদান, বিনিয়োগ, নিয়োগ, পদোন্নতি থেকে শুরু করে প্রতিটি ধাপে সুশাসনের চর্চা হলে কোনো ব্যাংকই খারাপ হওয়ার কথা হয়। পূবালী ব্যাংকে সেটির চর্চা কার্যকরভাবে আছে। এ কারণে গত কয়েক বছর আমরা ধারবাহিক সাফল্য পেয়েছি।’

মোহাম্মদ আলী বলেন, ‘আমি সব সময়ই গর্বের সঙ্গে বলি, কোনো ব্রিফকেস কোম্পানিতে পূবালী ব্যাংকের ঋণ নেই। নিট মুনাফায় বড় প্রবৃদ্ধি ও খেলাপি ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা সেটিরই সুফল পেয়েছি। আগামী দিনগুলোতে পূবালী ব্যাংক আরো ভালো করবে।’

পূবালী ব্যাংকের আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৩৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৯৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৪ টাকা ৩২ পয়সায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সরকারি সিকিউরিটিজে প্রাইমারি ডিলার হিসেবে যুক্ত হলো ব্র্যাক ও পূবালী ব্যাংক

দেশের সরকারি সিকিউরিটিজ বাজারে নতুন করে প্রাইমারি ডিলার হিসেবে যুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংক এবং পূবালী ব্যাংক। এ সিদ্ধান্তের ফলে বিদ্যমান ২৪টি প্রাইমারি ডিলার ব্যাংকের সঙ্গে...

পূবালী ব্যাংকের হাজার কোটি টাকার নিট মুনাফার রেকর্ডে

দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে এবার হাজার কোটি টাকা নিট মুনাফার ঘরে প্রবেশ করেছে পূবালী ব্যাংক পিএলসি। ২০২৫ সালের চূড়ান্ত হিসাবে ব্যাংকটির নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে...

ভ্যাট নিয়ে সমস্যায় পড়ে অনেকে ব্যবসা ছেড়ে দিতে চাচ্ছেন: বারভিডা মহাসচিব

ভ্যাট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা ব্যবসায়ীদের হয়রানি করছেন বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)। সংগঠনটির মহাসচিব রিয়াজ আহমেদ...

ঢাকাসহ ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ১৩ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৪...

Recent Comments