ভ্রমণকারীদের কাছ থেকে অতিরিক্ত সার্ভিস চার্জ আদায় রোধে মানি চেঞ্জারদের মাধ্যমে পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
এ লক্ষ্যে বুধবার কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়, বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত বিদ্যমান নির্দেশিকা ‘গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনস (জিএফইটি)- ২০১৮’ অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা প্রবাসে গমনকারী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটা অনুযায়ী বিদেশি মুদ্রার নোট, কয়েন ও ট্রাভেলার্স চেক (টিসি) বিক্রি করতে পারবেন।
প্রতিটি বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে যাত্রীর পাসপোর্ট ও বিমান টিকিটে তা যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে এবং অনুমোদিত কর্মকর্তার স্বাক্ষর ও সিল দ্বারা তা নিশ্চিত করতে হবে।


