Saturday, June 27, 2026
Home ব্যাংক-বীমা পদ্মা ব্যাংকের এমডি পদত্যাগ করেছেন

পদ্মা ব্যাংকের এমডি পদত্যাগ করেছেন

পদত্যাগ করেছেন পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারেক রিয়াজ খান। গত রোববার তিনি পদত্যাগপত্র জমা দেন। এর পর থেকে আর ব্যাংকে যাচ্ছেন না। পদত্যাগের জন্য তিনি ‘ব্যক্তিগত স্বাস্থ্যগত কারণ’ উল্লেখ করেছেন। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বছরের মার্চে তারেক রিয়াজ খান তিন বছরের জন্য পদ্মা ব্যাংকে এমডি হিসেবে যোগ দেন। ফলে ২০২৫ সালের মার্চ পর্যন্ত তার মেয়াদ ছিল। এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিএমডি ও প্রধান পরিচালন কর্মকর্তা ছিলেন।

পদ্মা ব্যাংক সূত্র জানায়, আমানতকারীদের জমা টাকা ফেরত দেওয়া নিয়ে ব্যাংকটি এখনো সমস্যায় রয়েছে। নামে-বেনামে যে সব ঋণ দেওয়া হয়েছিল, সেগুলোর মধ্যে কম পরিমাণ অর্থ ব্যাংকে ফেরত আসছে। এর ফলে ব্যাংকটি তারল্য সংকটে ভুগছে। সাধারণ গ্রাহকদের পাশাপাশি আমানতকারী বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান টাকা ফেরত চাইছে, তবে ব্যাংকটি সবাইকে টাকা ফেরত দিতে পারছে না বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর রোববার (২৮ জুন) থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন। বৃহস্পতিবার (২৫ জুন) এই ঘোষণা দেন ঢাকায়...

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার

সরকার কওমী মাদরাসার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা এবং শিক্ষার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে কওমী মাদরাসা থেকে প্রায়...

তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আফ্রিকান তিনটি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বা 'ওয়িকায়া' জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত...

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

সড়ক পরিআইনবহন কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি...

Recent Comments