Thursday, July 23, 2026
Home জাতীয় নির্বাচন নিয়ে বিদেশি চাপ নেই: প্রেস সচিব

নির্বাচন নিয়ে বিদেশি চাপ নেই: প্রেস সচিব

অন্য সরকারের চেয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বেশি ম্যান্ডেট রয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যথা সময়ে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে বিদেশি কোনো চাপে নেই সরকার। রোববার (২৫ মে) রাজধানীর ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরাম আয়োজিত সিএমজেএফ টক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন,

আগের অন্তর্বর্তী সরকারের মতো এই সরকার শুধু নির্বাচন দিতে ৩ মাসের জন্য আসেনি বরং নির্বাচনসহ নানা ধরনের সংস্কার করবে এই সরকার। যথা সময়ে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে সরকার বিদেশি কোনো চাপে নেই।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার (২৪ মে) ভালো আলোচনা হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক কথার মানুষ। আগামী বছরের জুনের মধ্যেই তিনি নির্বাচনের ব্যবস্থা করবেন।

‘প্রতি মাসে ড. মুহাম্মদ ইউনূস অর্থ পাচার নিয়ে বৈঠক করেন। মানি লন্ডারিং নিয়ে সরকার বসে নেই৷ বসে নেই বলেই বিদেশে সম্পত্তি ক্রোক করা হচ্ছে’, যোগ করেন প্রেস সচিব।

এ সময় চট্টগ্রাম বন্দর কাউকে দেয়া হচ্ছে না জানিয়ে শফিকুল আলম বলেন, চট্টগ্রাম বন্দরে যাতে বড় বড় কোম্পানি কাজ করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া হাসিনার সময় ১০০টি অর্থনৈতিক জোন করা হয়েছিল সেগুলো এখন মহিষের বাথান হয়েছে। এর বড় কারণ পোর্টের কোনো এফিসিয়েন্সি নেই৷ পোর্টে যাতে এফেসিয়েন্সি বাড়ে এর উদ্যোগ নেয়া হচ্ছে।

বাজারে ডলারের এখন সংকট নেই জানিয়ে তিনি বলেন, পুরো শেয়ার মার্কেট ডাকাতদের আড্ডা হয়ে গিয়েছিল। যখনই পুঁজিবাজার সংস্কার করা হয়েছে, তখনই কোনো না কোনো গোষ্ঠীর স্বার্থ দেখা হয়েছে। শফিকুল আলম জানান, পুঁজিবাজার যাতে ভালো অবস্থানে পৌঁছাতে পারে, সেই ব্যবস্থা করছে সরকার। জোড়াতালি দিয়ে কিছু করা হচ্ছে না। কোনো বিশেষ গোষ্ঠীর পারপারস সার্ভ করা হবে না৷ টেকসই যাতে হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, কর সংগ্রহ বাড়াতে উদ্যোগ নেয়া হচ্ছে, যাতে সামাজিক খরচ বাড়িয়ে দেশের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো যায়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষুদ্র ইকোনমির গ্রোথ উন্নতি করা এবং পুঁজিবাজারে ডিপ রিফর্ম করার চেষ্টা করছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আলোচিত আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে ট্রাইব্যুনালে...

নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র...

রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। সূত্রের দাবি, নতুন রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়টি নিয়ে সরকার ও সরকারি দল...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর (রি-ইস্যু) কার্যক্রমের সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বিশেষ...

Recent Comments