Saturday, July 25, 2026
Home জাতীয় নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই: ইসি সানাউল্লাহ

নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই। নির্ধারিত সময়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।রোববার বিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল পরর্বতী আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গৃহীত কার্যক্রম নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন ইসি মো. সানাউল্লাহ।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরুদ্দিনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক এ সভা হয়। এতে নির্বাচন কমিশনাররা ছাড়াও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজি), আনসার ও ভিডিপি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেয়।

ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘সাম্প্রতিক ঘটনাগুলো সবাইকে উদ্বিগ্ন করেছে। ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদির ওপর হামলা ও পরিস্থিতি নির্বাচনের পরিবেশে প্রভাব ফেলছে। চোরাগোপ্তা হামলাটি বড় পরিকল্পনার অংশ কিনা, সেটি নিয়ে আলোচনা হয়েছে।’

যারা এই নির্বাচনকে বানচাল করতে চাইবে তাদের কঠোর হাতে দমন করা হবে উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, ‘নির্বাচন হবেই। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকটিভলি কাজ করছে।’

নির্বাচনী পরিবেশ বানচালে এ ধরনের হামলা উল্লেখ করে এই নির্বাচন কমিশনার বলেন, ‘এসব ঘটনায় রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে দোষারোপ ছাড়তে হবে। তাদের বিরোধে নাশকতাকারীরা সুযোগ পাবে।’

বিজয় দিবস ঘিরে সংসদ সদস্য প্রার্থীদের আয়োজন প্রসঙ্গে ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘১৬ ডিসেম্বর বিশেষ উৎসব আয়োজনে বাধা নেই তফসিল পরবর্তী সময়ে। যদি না আচরণবিধি ভঙ্গ না করা হয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments