Wednesday, July 15, 2026
Home স্বাস্থ্য বার্তা নিউরোসায়েন্সেসের নতুন পরিচালক ডা. কাজী গিয়াস উদ্দিন

নিউরোসায়েন্সেসের নতুন পরিচালক ডা. কাজী গিয়াস উদ্দিন

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়। তিনি অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের স্থলাভিষিক্ত হলেন। এতে বলা হয়, বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী ৩ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।

এর আগে চিকিৎসকদের আন্দোলনের মুখে নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক কাজী দীন মোহাম্মদ।

তিনি ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আওয়ামী শাসনামলে নিয়মিত চাকরির মেয়াদ শেষ হলেও দফায় দফায় তাকে চুক্তিভিত্তিতে রাখা হয়।

গত চার মাসে আগে নিউরোসায়েন্সেস হাসপাতাল থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা অধ্যাপক ডা. গুরুদাস মণ্ডলকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। সম্প্রতি তাকে আবার নিন্সে ফিরিয়ে আনা হলে এ নিয়ে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

এ আদেশের প্রতিবাদ ও বাতিলের দাবিতে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের ৪০২ কক্ষে কর্মসূচিতে মিলিত হন চিকিৎসকরা। সেখানে চতুর্থ শ্রেণীর কর্মচারী আউটসোর্সিংয়ের লোকজন তাদের অবরুদ্ধ করে হামলা চালায়। হামলায় তিন চিকিৎসকসহ ১০ জন আহত হন।

হামলাকারীরা নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের অনুগত বলে অভিযোগ ওঠে।

এর প্রতিবাদে জরুরি ও বহির্বিভাগের সেবা চালু রেখে হাসপাতালের নিয়মিত অস্ত্রোপচার বন্ধ ঘোষণা করেন চিকিৎসকরা। পরিচালক ডা. কাজী দীন মোহাম্মদ ও যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলমকে অপসারণ না করা হলে আরও বড় কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বুধবার বিক্ষোভের ঘোষণা দিয়ে সংসদ এলাকা ছাড়ল শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়েল ফুটওয়্যার

রয়েল ফুটওয়্যার শেয়ারবাজার থেকে প্রাথমিক কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। সোমবার (১৪ জুলাই) বিএসইসির মো: মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত...

উৎপাদনক্ষমতা বাড়াবে এনভয় টেক্সটাইলস

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের ২৫৪তম বৈঠকে এই সিদ্ধান্ত...

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের...

Recent Comments