Tuesday, June 16, 2026
Home অর্থ-বানিজ্য নারী উদ্যোক্তাদের সফল অংশগ্রহণে শেষ হলো আন্তর্জাতিক নারী দিবস বাণিজ্য মেলা ২০২৫

নারী উদ্যোক্তাদের সফল অংশগ্রহণে শেষ হলো আন্তর্জাতিক নারী দিবস বাণিজ্য মেলা ২০২৫

 উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) আয়োজিত নারী উদ্যোক্তাদের নিয়ে তিনদিনব্যাপী “আন্তর্জাতিক নারী দিবস বাণিজ্য মেলা ২০২৫” সফলভাবে সম্পন্ন হয়েছে। ইরান, পাকিস্তানসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী উদ্যোক্তাদের এক ছাদের নিচে এনে তাদের ব্যবসার প্রসারে সহায়ক ভূমিকা রেখেছে এই মেলা।

৮ মার্চ (শনিবার) ১১ টায় মেলার সমাপনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির সহ সভাপতি আবদুল আউয়াল মিন্টু, ইউএন ওমেনের বাংলাদেশে নিযুক্ত প্রতিনিধি (কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ) গীতাঞ্জলি সিং, এসএমই ফাউন্ডেশনের এমডি আনোয়ার হোসেন ও এফবিসিসিআইয়ের নেতৃবৃন্দ।

৬ মার্চ রাজধানীর গুলশান শ্যুটিং ক্লাবে এই মেলার উদ্বোধন করা হয় এবং তিন দিনব্যাপী এই আয়োজনে দেশীয় বিদেশি অর্ধশতাধিক নারী উদ্যোক্তা তাদের নিজস্ব পণ্য প্রদর্শন ও বিক্রয় করেছেন। তিনদিনের এ আয়োজনে প্রথম দিন ছিল মেলার উদ্বাধন, ২য় এবং ৩য় দিন শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা মেলাকে বর্ণিল করেছে। দেশীয় ঐতিহ্যবাহী হস্তশিল্প, নকশা করা পোশাক, গহনা, হোম ডেকর, সৌন্দর্য সামগ্রীসহ নানা ধরনের সৃজনশীল পণ্য মেলায় প্রদর্শিত হয়। নারীরা দেশী পণ্যের সঙ্গে বিদেশি পণ্যের ও সমারোহ ঘটিয়েছেন। তার মানে বাংলার নারীর ব্যাবসা বুদ্ধি আন্তর্জাতিক। নারীকে স্বাধীনতা দেয়া গেলে সে যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে এ তারই প্রমাণ।

সংগ্রামী এবং শহিদ নারী কন্যাদের প্রতি আবারো হাজার সালাম জানাই। আন্তর্জাতিক নারী দিবস বাণিজ্যমেলা ২০২৫ এর এই সমাপনী দিনে কৃতজ্ঞতা জানাই সকল মিডিয়াকর্মীর প্রতি। তারাই নারীদের এ আয়োজনের কথা ছড়িয়ে দিয়েছেন দেশব্যাপী। দায়িত্বশীল সংবাদমাধ্যমই পারে নারীর অধিকার, সমতা, আর ক্ষমতায়নের ভাষা বুঝিয়ে দিতে। পরিসরে নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, ব্যবসায়িক নেটওয়ার্কিং এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি করতে কাজ করবে।

এই সফল আয়োজনের জন্য ওয়েব সকল উদ্যোক্তা, দর্শক, স্পন্সর ও সহযোগী প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ জানায় এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে নারী উদ্যোক্তাদের জন্য কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments