Wednesday, June 3, 2026
Home পুঁজিবাজার নাভানা ফার্মার লভ্যাংশ ঘোষণা

নাভানা ফার্মার লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজারে  তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ২০২৪-২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ হিসাববছরে নাভানা ফার্মার শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৫৪ পয়সা, যা আগের বছরের ৩ টাকা ৭৭ পয়সা থেকে বেড়েছে। অর্থাৎ বছরে কোম্পানির আয় বেড়েছে প্রায় ২০ শতাংশ।

এছাড়া কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রতি শেয়ারে ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১৬ টাকা ৯০ পয়সা, যা আগের বছরের ৬ টাকা ৫৮ পয়সা থেকে প্রায় আড়াই গুণ বেশি। কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৫ টাকা ২৯ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ১৯ নভেম্বর তারিখকে রেকর্ড ডেট হিসেবে নির্ধারণ করা হয়েছে।

কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, ধারাবাহিকভাবে উৎপাদন দক্ষতা ও বাজার সম্প্রসারণের ফলে নাভানা ফার্মাসিউটিক্যালসের আয় ও মুনাফা বৃদ্ধি পেয়েছে। তারা আশা করছেন, আগামী বছরগুলোতেও প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ ১ জুন ২০২৬ তারিখে কোম্পানির প্রধান কার্যালয়সহ দেশের সকল শাখা কার্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা ১ জুন, ২০২৬ সোমবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মো. খুরশীদ আলম এতে সভাপতিত্ব করেন।...

কমেছে এলপিজির দাম, আজ থেকে কার্যকর

সৌদি আরবের কোম্পানী আরামকো নির্ধারিত নতুন মূল্য সমন্বয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ...

ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ৩২৬৬ টাকা

এর আগে সর্বশেষ ২৫ মে সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২...

Recent Comments