Sunday, June 14, 2026
Home জাতীয় নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বে বৈষম্যবিরোধী তরুণদের আলোচনায় যারা

নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বে বৈষম্যবিরোধী তরুণদের আলোচনায় যারা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে নতুন একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের উদ্যোগে গঠিত এ সংগঠনটি মূলত গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নতুন রাজনৈতিক দল গঠনের সঙ্গে সম্পৃক্ত নাগরিক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাসেই নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তবে তার আগেই ছাত্র সংগঠনটি আত্মপ্রকাশ করতে চলেছে। শুরুতে ২০ ফেব্রুয়ারি ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা কিছুটা পিছিয়ে আগামী সপ্তাহের শুরুতে হতে পারে।

সংগঠনের মূল নেতৃত্বে থাকছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখরা। জানা গেছে, আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। যারা মূল দলে যাবেন না, তারা ছাত্র সংগঠনের নেতৃত্ব দেবেন। আলোচিত সমন্বয়ক আবু বাকের মজুমদার ও দফতর সম্পাদক জাহিদ আহসান গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন। এছাড়া সমন্বয়ক আব্দুল কাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে রিফাত রশীদ, হাসিব আল ইসলামসহ অনেকে সংগঠনের বিভিন্ন দায়িত্বে থাকবেন। এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও আসতে পারে নতুন নেতৃত্ব। জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক সেলপ্রধান হাসান ইনামকে সংগঠনের প্রধান করার সম্ভাবনা রয়েছে। যেসব শিক্ষার্থী সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হতে চান না, তারা সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে এই প্ল্যাটফর্মে সক্রিয় থাকবেন।

নতুন ছাত্র সংগঠনটি প্রচলিত ছাত্র রাজনীতির ধরন থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে চায়। হল ও একাডেমিক এলাকায় দলীয় কমিটি না গড়ার পরিকল্পনা নিয়েছে তারা। সংগঠনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের বলেন, “আমরা চাই না, হলে বা একাডেমিক পরিবেশে রাজনীতি ঢুকে পড়ুক এবং শিক্ষার্থীরা দলীয় শৃঙ্খলের দাসত্বে আবদ্ধ হয়ে পড়ুক। আমাদের লক্ষ্য হলো অন্তর্ভুক্তিমূলক ও মধ্যপন্থী রাজনীতি।” বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল জানান, ঐক্যবদ্ধ সিদ্ধান্তের ভিত্তিতে নতুন ছাত্র সংগঠনটি গঠিত হচ্ছে। যদিও একই প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন আসছে, তবে এটি লেজুড়বৃত্তিক রাজনীতি থেকে মুক্ত থাকবে।

সংগঠনটির প্রথম কর্মসূচি হবে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন করা। পাশাপাশি, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে সারা দেশে বিস্তৃতি ঘটানোর পরিকল্পনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments