Wednesday, June 17, 2026
Home জাতীয় নগর ভবনে আর থাকছে না স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিস

নগর ভবনে আর থাকছে না স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন থেকে সরে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। শিগগিরই সচিবালয়ে নিয়ে যাওয়া হবে এই অফিস।

গত বছরের ২৬ ডিসেম্বর সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কার্যক্রম নগর ভবনে সরিয়ে নেওয়া হয়। নগর ভবনের ওপরে খালি থাকা ১৪ ও ১৫ তলায় করা হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিস। এরপর থেকে সেখানেই অফিস করতেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

যদিও ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আন্দোলন শুরুর পর থেকে নগর ভবনের অফিসে যাচ্ছেন না আসিফ মাহমুদ। সেদিন থেকে নগর ভবনের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রমও বন্ধ আছে।

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে আন্দোলন শুরু করেন তার কর্মী-সমর্থকরা। সেদিন থেকেই নগর ভবনে যেতে পারছেন না উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্থানীয় সরকার বিভাগের কার্যক্রমও সেদিন থেকেই বন্ধ হয়ে যায়।

এরপর ১৭ মে নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা করেন ইশরাকের সমর্থকরা। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তখন থেকে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে বসে দাপ্তরিক কাজকর্ম চালাতেন বলে স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছিলেন। আসিফ মাহমুদ ক্রীড়া মন্ত্রণালয়েরও উপদেষ্টা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments