Tuesday, June 16, 2026
Home অর্থ-বানিজ্য নগদে পরিচালনায় ২,৩০০ কোটি টাকার অনিয়ম পেয়েছে বাংলাদেশ ব্যাংক: গভর্নর

নগদে পরিচালনায় ২,৩০০ কোটি টাকার অনিয়ম পেয়েছে বাংলাদেশ ব্যাংক: গভর্নর

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) নগদে পরিচালনায় দুই হাজার ৩০০ কোটি টাকার অনিয়ম খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, এখন পর্যন্ত আমরা নগদে পরিচালনায় দুই হাজার ৩০০ কোটি টাকার অনিয়ম খুঁজে পেয়েছি। এর মধ্যে ৬০০ কোটি টাকা অতিরিক্ত ই-মানি তৈরি হয়েছে।
রোববার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘ডিজিটাল ফিন্যান্সিয়াল ইকোসিস্টেম: ব্রিজিং দ্য গ্যাপস’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

আহসান এইচ মনসুর বলেন, ‘নগদে অনিয়ম খুঁজে বের করতে অনুসন্ধান চলছে। আমরা সেখানে গুড গভর্নেন্স নিশ্চিত করতে চাই। পরবর্তী সময়ে সেখানে নতুন বিনিয়োগ আহ্বান করা হবে। আমরা ভবিষ্যতে নগদকে সবার ওপরে নিয়ে যেতে চাই।’

টেলিকম সেক্টরে ট্যাক্স বাড়ানো নিয়ে আরও ভাবা উচিত বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দেশের টেলিকম সেক্টরের ট্যাক্স রেট ওয়ার্ল্ডের হাইয়েস্ট। এটিকে আরও বাড়ানো প্রয়োজন কি না, আমাদের ভাবা উচিত। কারণ, এটি টেলিকম সেক্টরের এফডিআই কমিয়ে দিতে পারে বা অপারেটদের সার্ভিস আরও খারাপ হয়ে যেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments