Thursday, July 16, 2026
Home অর্থ-বানিজ্য নগদের পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ

নগদের পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ

মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের কার্যক্রম স্বাভাবিক রাখতে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে সরকার। পাশাপাশি নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুতাসিম বিল্লাকে নিয়োগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। নতুন বোর্ডের চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আসাদুল্লাহ। এছাড়া বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন—ডাক অধিদপ্তরের মহাপরিচালক, আর্থিক প্রতিষ্ঠানের যুগ্ম সচিব, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক, ব্যাংকিং রেগুলেটরি অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের পরিচালক, এআইইউবি-এর পরিচালক খন্দকার সাব্বির মোহাম্মদ কবির, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিম হোসাইন শাওন, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রতিষ্ঠাতা এইচ এম বাররু সানি।

সরকার পতনের পর গত বছরের ৫ আগস্ট নগদে প্রশাসক নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। পরে তদন্তে উঠে আসে, ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে অর্থ জালিয়াতি এবং অতিরিক্ত ই-মানি তৈরি করায় নগদের হিসাবের ঘাটতি দাঁড়ায় ২ হাজার ৩৫৬ কোটি টাকা। আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় এসব অনিয়ম হয় এবং নিয়মবহির্ভূতভাবে সরকারি ভাতা বিতরণ ও গ্রাহক তৈরি করা হয়।

এ ঘটনায় ডাক বিভাগের আটজন সাবেক ও বর্তমান মহাপরিচালক, নগদের সাবেক চেয়ারম্যান ও সিইওসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক। এদিকে, নগদে প্রশাসক নিয়োগ নিয়ে করা একটি রিট হাইকোর্ট খারিজ করলেও পরে সেই আদেশ স্থগিত হয়। গত ৭ মে হাইকোর্টের স্থগিতাদেশের পর নগদের কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংক ও ডাক বিভাগের কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে বাধা দেন এবং নিজেরাই মামলার আসামি মো. সাফায়েত আলমকে সিইও হিসেবে নিয়োগ দেন।

পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংক ২১ আগস্টের প্রশাসক নিয়োগ সংক্রান্ত স্থগিতাদেশ আংশিক প্রত্যাহারের আবেদন করে, যা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। গত ২ জুন আপিল বিভাগ নগদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিতের আদেশ স্থগিত করে রায় দেন, ফলে নতুন এ বোর্ড গঠন এবং সিইও নিয়োগের পথ সুগম হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

নতুন বেতন কাঠামোর গেজেট আগস্টে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের...

শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের...

Recent Comments