Sunday, June 14, 2026
Home জাতীয় দোহার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

দোহার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

চার দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দোহা যান। সফরে তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, ২২ ও ২৩ এপ্রিল দোহায় অনুষ্ঠিতব্য ‘আর্থানা সম্মেলন’-এ অংশ নেবেন প্রধান উপদেষ্টা। সম্মেলনটির আয়োজন করছে কাতারের রাজ পরিবার। সেখানে কাতারের ডেপুটি প্রধানমন্ত্রী এবং আমিরের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

এই সফরের অন্যতম উদ্দেশ্য হলো কাতারের সঙ্গে অর্থনৈতিক ও জ্বালানি খাতে সহযোগিতা আরও জোরদার করা। বর্তমানে বিদ্যমান এলএনজি চুক্তির বিষয়টি পুনর্মূল্যায়নসহ নতুন সম্ভাবনার দিকগুলো আলোচিত হবে। পাশাপাশি ভিসা নীতিসহ শ্রমবাজার বিষয়েও আলোচনা হবে বলে জানা গেছে।

২৩ এপ্রিল কাতারে একটি বড় বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে দেশটির শীর্ষ বিনিয়োগকারীরা অংশ নেবেন। বাংলাদেশ এই সম্মেলনে সম্ভাব্য বিনিয়োগ আকর্ষণের প্রত্যাশায় রয়েছে।

এছাড়া, রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক বিশেষ আন্তর্জাতিক সম্মেলনে প্রধান উপদেষ্টা নেতৃত্ব দেবেন। এই সম্মেলনকে জাতিসংঘের ভবিষ্যৎ উদ্যোগের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

সফরে কাতার চ্যারিটি, কাতার ফাউন্ডেশন এবং আল জাজিরার সঙ্গে বিভিন্ন বৈঠক ও সাক্ষাৎকারও রয়েছে। সফর শেষে ২৪ এপ্রিল দিবাগত রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments