Sunday, July 26, 2026
Home অর্থ-বানিজ্য দেশে সোনার দাম কমেছে, ভরি ১ লাখ ৬৮ হাজার টাকা

দেশে সোনার দাম কমেছে, ভরি ১ লাখ ৬৮ হাজার টাকা

দেশের বাজারে সোনার দাম আরও কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ৩ হাজার ৫৭০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। আজ রোববার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।গত ২৩ এপ্রিল সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৫ হাজার ৩৪২ টাকা কমানো হয়। ১১ দিন পর এখন আবার দাম কমানো হলো। এতে দুদফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমল ৮ হাজার ৯১২ টাকা। গতকাল শনিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৩ হাজার ৫৭০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ৩৯৫ টাকা কমিয়ে ১ লাখ ৬১ হাজার ৩০১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৩৮ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ২ হাজার ৪৮৪ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ২৯৬ টাকা।

এর আগে ২৩ এপ্রিল বিকেল ৪টা ১৫ মিনিট থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় দাম ৫ হাজার ৩৪২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৫ হাজার ১০৯ টাকা কমিয়ে ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৩ হাজার ৭৩২ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা। গতকাল পর্যন্ত এই দামে সোনা বিক্রি হয়েছে।

সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫ টাকা কমিয়ে ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার ভরি ৩৫ টাকা কমিয়ে ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৬ টাকা।

এদিকে আন্তর্জাতিক বাজারে ওঠানামর মধ্যে রয়েছে সোনার দাম। ধারাবাহিক দরপতনের পর গতকাল বিশ্ববাজারে কিছুটা বেড়েছে সোনার দাম। কম দামে কেনার সুযোগ কাজে লাগাতে বিনিয়োগকারীরা বাজারমুখী হওয়ায় দাম বেড়েছে বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন। জানা গেছে, সর্বকালের শীর্ষে থাকা সোনার দাম ২২ এপ্রিলের পর থেকে কমতে থাকে, যা ২ মে পর্যন্ত অব্যাহত থাকে। আলোচ্য সময়ে পণ্যটির দাম ২ দশমিক ৬ শতাংশের বেশি কমেছে। এর মধ্যে ২ মে একদিনে কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। এর পেছনে, চীন ও যুক্তরাষ্ট্রের শুল্কনীতি বিষয়ে আলোচনার ঘোষণাকে কারণ হিসেবে দেখছেন বাজারসংশ্লিষ্টরা।

আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদে বলা হয়েছে, ২ মে স্পট মার্কেটে সোনার দাম দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৩ হাজার ২২৮ ডলার ৫০ সেন্টে নেমে আসে, যা ২২ এপ্রিল ৩ হাজার ৫০০ ডলারে ওঠে। এরপর ১ মে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। তবে গতকাল ইউএস গোল্ড ফিউচার্সের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ হাজার ২৪৩ দশমিক ৩০ ডলারে উঠেছে।

বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে বাড়তে থাকবে সোনার দাম। তবে টানা দরপতনের কারণে দীর্ঘমেয়াদি লাভের আশায় অনেকেই সোনা কিনতে শুরু করেন। ফলে বাজারে চাহিদা তৈরি হওয়ায় দাম কিছুটা বেড়েছে।

গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি নিয়ে অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৩ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে। তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে আলোচনার ঘোষণায় সোনার দাম কমতে শুরু করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments