Wednesday, June 3, 2026
Home জাতীয় দেশে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা এক লাখ ৮৯ হাজার

দেশে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা এক লাখ ৮৯ হাজার

সারা দেশে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা এক লাখ ৮৮ হাজার ৮৮৬টি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী ‍উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য্য। সোমবার (৩০ অক্টোবর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য হাবিবর রহমানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য্য জানান, সারাদেশে দুগ্ধ উৎপাদনকারী প্রাথমিক সমবায়ের সংখ্যা তিন হাজার ৭৬৮টি ও কেন্দ্রীয় সমবায় ৮৬টি। এগুলোর সদস্য সংখ্যা মোট এক লাখ ৪১ হাজার ৩২৮ জন।

মোরশেদ আলমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম জানান, দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় দৈনিক প্রায় ১৭ হাজার ৫৪ টন কঠিন বর্জ্য উৎপাদিত হয়। বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে এ থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আমিনবাজার ল্যান্ডফিল্ডে দেশে প্রথমবারের মতো বর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইনসিনারেশন প্ল্যান্ট নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান আয়োজনের অপেক্ষায় রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে একটি কোম্পানি নির্বাচন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ইতোমধ্যে ৮১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। নারায়ণগঞ্জসহ অন্যান্য সিটি করপোরেশনগুলোতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও মন্ত্রী জানান।

জাতীয় পার্টির মসিউর রহমান রাঙ্গাঁর প্রশ্নের জবাবে সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক জানান, এ পর্যন্ত এক হাজার ৬২৫ জন প্রবাসীকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়েছে। এছাড়া ৬ হাজার ৮৮ জন প্রবাসীর ভোটারের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে। তদন্ত পরবর্তী যোগ্য এক হাজার ৭৮২ জনের জাতীয় পরিচয়পত্র প্রক্রিয়াধীন রয়েছে।

হাবিবর রহমানের প্রশ্নের জবাবে সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে গত ২৭ বছরে (১৯৯৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত) সারা দেশে আট লাখ ৪২ হাজার ৭৬৭টি পরিবারকে ‍পুনর্বাসন করা হয়েছে।

এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত ১৫ বছরে (২০০৯-২০২৩) সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা ১০ কোটি ৬১ লাখ ১৩ হাজার ৭৬৩ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

যমুনা ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের উর্ধ্বতন...

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আজ দেশব্যপী উৎসাহ উদ্দীপনার সাথে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যপী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সকল বিভাগে...

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

  বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে,...

নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্তির  কোম্পানি নাভানা ফার্মাসিটিক্যালস  পিএলসি গত ৩১ মার্চ ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২০২৬-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে জানা...

Recent Comments