Thursday, July 16, 2026
Home জাতীয় দুই জেলার বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

দুই জেলার বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

অতিবৃষ্টির কারণে ফেনী ও নোয়াখালী জেলায় উদ্ভূত বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এ সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা বর্তমান অবস্থা, গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় পানি সম্পদ মন্ত্রণালয় ফেনী জেলার মুসাপুর রেগুলেটর ও বামনি ক্লোজার এলাকার নকশা চূড়ান্তকরণের অগ্রগতি তুলে ধরে। একইসঙ্গে, ফেনীতে একটি স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের প্রস্তাবনা ও নোয়াখালী জেলার খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, বিশ্বব্যাংকের সহায়তায় দুই জেলার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, তীর সংরক্ষণ ও পানি নিয়ন্ত্রণ অবকাঠামোর উন্নয়ন কাজ চলমান রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে ভবিষ্যতে জলাবদ্ধতা ও আকস্মিক বন্যা থেকে রক্ষা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করা হয়।

এ ছাড়া, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত গৃহীত পদক্ষেপ, যেমন- আশ্রয়কেন্দ্র চালু, জরুরি ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন ও স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়।

উপদেষ্টারা জরুরি ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন, দুর্বল অবকাঠামোর দ্রুত সংস্কার এবং স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয়ের ওপর জোর দেন। ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবিলায় একটি সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments