Friday, April 17, 2026
Home জাতীয় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র থাকবে সাড়ে ৪২ হাজারের বেশি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র থাকবে সাড়ে ৪২ হাজারের বেশি

খসড়া তালিকা প্রকাশের পর ২৫ সেপ্টেম্বরের মধ্যে দাবি-আপত্তি দেওয়ার সুযোগ রয়েছে, ১২ অক্টোবরের মধ্যে তা নিষ্পত্তি এবং ২০ অক্টোবর সম্ভাব্য ভোটকেন্দ্র চূড়ান্ত হবে। ২০২৪ সালের ৭ জানুয়ারি ঢাকার একটি ভোটকেন্দ্রে ভোট দিতে দেখা যাচ্ছে এক নারীকে। ছবি: রাজীব ধর/ টিবিএস

আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাড়ে ১২ কোটি ভোটারের বিপরীতে সাড়ে ৪২ হাজার সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। স্থানীয় পর্যায়ে এসব ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ হয়েছে।

খসড়া তালিকা প্রকাশের পর ২৫ সেপ্টেম্বরের মধ্যে দাবি-আপত্তি দেওয়ার সুযোগ রয়েছে, ১২ অক্টোবরের মধ্যে তা নিষ্পত্তি এবং ২০ অক্টোবর সম্ভাব্য ভোটকেন্দ্র চূড়ান্ত হবে।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তফসিল হলে ভোটের তারিখের অন্তত ২৫ দিন আগে আসনভিত্তিক ভোটকেন্দ্রের তালিকা (কেন্দ্রের নাম, ভোটার, ভোটকক্ষ সংখ্যা) গেজেট আকারে প্রকাশ করার বাধ্যবাধকতা রয়েছে ইসির।

তিনি জানান, ভোটার বাড়লেও ব্যবস্থাপনার সুবিধার্থে বর্তমান নির্বাচন কমিশন ভোটকেন্দ্র কমানোর পাশাপাশি ভোটকক্ষ কমানোর পরিকলল্পনা নিয়েছে। এক্ষেত্রে দুই বছর আগের দ্বাদশ সংসদ নির্বাচনের তুলনায় ভোটকেন্দ্র বেড়েছে মাত্র ৪৬৮টি, আর ভোটকক্ষ কমেছে ১৭ হাজার ৪২৬টি’র মতো।

বর্তমানে ১২ কোটি ৬৩ লাখেরও বেশি ভোটার রয়েছেন।

ইসি সচিব আরও জানান, খসড়া তালিকা অনুযায়ী সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৬১৮টি; এরমধ্যে ভোটকক্ষ থাকবে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি। ভোটকক্ষের মধ্যে পুরুষের জন্য ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি আর নারী ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ১০৭টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বেশিরভাগ সবজির কেজি ৮০ টাকার ওপরে, কমছে মুরগির দাম

রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে প্রায় সব ধরনের সবজির দাম এখন ৮০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম...

আজ মধ্যরাতে হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে ১৮ এপ্রিল থে‌কে শুরু হ‌চ্ছে হজ ফ্লাইট। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক...

জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার:বিদ্যুৎ প্রতিমন্ত্রী

দেশে এপ্রিল ও মে মাসের জন্য জ্বালানি পূর্ণ মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি...

নোয়াখালীতে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম জোরদারে নোয়াখালীতে মতবিনিময় সভা ও উঠান বৈঠকের আয়োজন করেছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি। সম্প্রতি আয়োজিত...

Recent Comments