Tuesday, June 16, 2026
Home কর্পোরেট ঢাকা ব্যাংকের উদ্যোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আর্থিক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা ব্যাংকের উদ্যোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আর্থিক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত

তরুণ প্রজন্মকে অর্থনৈতিকভাবে সচেতন ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিশেষ আর্থিক সাক্ষরতা কর্মসূচি আয়োজন করে ঢাকা ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই কর্মসূচি ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর অংশ হিসেবে আয়োজন করা হয়। উপাচার্য অধ্যাপক শওকত আলী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফেরদৌস রহমান ও মো. নূর আলম সিদ্দিক। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনে আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পান।

ঢাকা ব্যাংক পিএলসির হেড অব স্টুডেন্ট ব্যাংকিং সাইফুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করে আর্থিক সাক্ষরতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি তরুণদের বাজেট পরিকল্পনা, সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেন।

ঢাকা ব্যাংক পিএলসি রংপুর শাখার ব্যবস্থাপক মনজুর মোরশেদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর শাখার ব্যবস্থাপক শহীদুল ইসলাম।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

মেক্সিকোর আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি (ইউএনএএম)-এর স্থাপত্য অনুষদ এবং বিখ্যাত লুইস ব্যারাগান ওয়ার্কশপের...

Recent Comments