Sunday, June 14, 2026
Home জাতীয় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাসরুমে তালা

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাসরুমে তালা

ছয় দফা দাবিতে জোরদার আন্দোলনে নেমেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাসরুমগুলোতে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এতে করে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় ক্লাস কার্যক্রম।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে প্রধান দাবি হলো, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য নির্ধারিত ৩০ শতাংশ কোটা বাতিল। এছাড়া, তারা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরখাস্ত, ২০২১ সালের বিতর্কিত নিয়োগ বাতিল এবং নিয়োগবিধি অবিলম্বে সংশোধনের দাবিও জানায়।

আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা এর আগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে তীব্র যানজট ও সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়। বিশেষ করে ঢাকার তেজগাঁও এলাকায় সড়ক অবরোধের কারণে একাধিক এলাকায় যান চলাচলে স্থবিরতা দেখা দেয়।

শিক্ষার্থীদের টানা আন্দোলনের প্রেক্ষাপটে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। তাকে কারিগরি শিক্ষা অধিদফতরে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে উপাধ্যক্ষ শাহেলা পারভীনকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। একইসঙ্গে তারা বলেছেন, এই দাবি কেবল পলিটেকনিক শিক্ষার্থীদের নয়, বরং দেশের কারিগরি শিক্ষার মান রক্ষার সঙ্গে জড়িত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments